• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

কিল্লামুড়ায় কর্মহীন হতদরিদ্র পরিবারের পাশে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2020   Monday

করোনা ভাইরাস মোকাবেলায় রাঙামাটির ত্রিপুরা পল্লী কিল্লামুড়া এলাকায় কর্মহীন হতদরিদ্র ৫০টি পরিবারের মাঝে সোমবার  ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি’র সহযোগিতায় হতদরিদ্রদের মাঝে এইসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন, সাবেক ত্রিপুরা কল্যাণ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিব্য কুমার ত্রিপুরা, উজ্জল ত্রিপুরা, ইমন ত্রিপুরা, রোবেল ত্রিপুরা, মেঘনাথ ত্রিপুরাসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এসময় কিল্লামুড়া এলাকার আমতলী, মধ্যআদাম, কার্বারী পাড়া, কিল্যামুড়া স্কুল প্রাঙ্গণে ৫০ পরিবারের মাঝ চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, লবন বিতরণ করা হয়।

 

ত্রাণ বিতরণকালে সাবেক ত্রিপুরা কল্যাণ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা বলেন, করোনা মোকাবেলায় দেশের মানুষের সাথে আছে সরকার। তেমনী ত্রিপুরা পল্লøী কিল্লামুড়া এলাকার এই হতদরিদ্র পরিবাররা যাতে করে দুইবেলা খেয়ে বেঁচে থাকতে পারে তার জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি’র সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে ধৈর্য্য, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এই প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধ গড়ে তুলে ঘরে ঘরে সচেতনতা বৃদ্ধির আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ