• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন দীপংকর তালুকদার এমপি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2020   Thursday

করোনা ভাইরাসে রাঙামাটিতে কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক কর্মহীন পরিবারের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পৌছে দেয়া হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে জেলা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যন বৃষ কেতু চাকমা, জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।


জেলা সমাজ সেবা কর্মকর্তা জানান উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, পেয়াজ, আলু ও সাবান। পরবর্তীতে আরো চারশত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার বিতরণ করা হবে।


বিতরণকালে দীপংকর তালুকদার এমপি বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে কর্মহীন ও নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে দুর্দশা লাঘবের লক্ষ্যে প্রধানমন্ত্রীর তহবিল হতে মানবিক সহায়তাস্বরূপ এই উপহার প্রদান করা হচ্ছে। আপনাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা আমাদের দায়িত্ব। তাই প্রয়োজন ছাড়া কেউ বাইরে ঘোরাঘুরি করবেন’না। নিজেও সুস্থ থাকুন, পরিবারকেও সুস্থ রাখুন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আপনাদের পাশে ছিলেন, থাকবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ