• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে প্রসূতি নারীকে বাঁচাতে এগিয়ে আসলো সেনাবাহিনী

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2020   Friday

রাঙামাটিতে এক প্রসূতি নারীকে বাঁচাতে এগিয়ে এসেছে সেনা সদস্যরা। শুক্রবার  শহরের শিল্পকলা একাডেমী কার্যালয় ঘাটে প্রচন্ড ব্যাথা নিয়ে আসা প্রসূতি নারী ও তার স্বজনদের বসে থাকতে দেখে টহলরত সেনা সদস্যরা এগিয়ে এসে তাৎক্ষনিকভাবে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

 

জানা যায়, রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া গ্রামের বাসিন্দা ম্যারাডোনা চাকমা তার প্রসূতি স্ত্রীর প্রচন্ড ব্যাথা হওয়ায় তিনি বোটে করে রাঙামাটি শিল্পকলা কার্যালয় ঘাট এলাকায় নিয়ে আসেন। কিন্তু ঘাট এলাকায় পৌছলেও গাড়ী না থাকায় হাসপাতালে নিয়ে যেতে পারছেন না বলে স্বজনরা কান্নাকাটি করছিলেন। এসময় সেনা বাহিনী ও জেলা প্রশাসনের নিয়মিত টহলদলের বিষয়টি চোখে পড়লে তারা এগিয়ে যান এবং বিষয়টি জানতে চান। এতে স্বজনরা বিষয়টি বললে তাৎক্ষনিকভাবে টহল দলের ক্যাপ্টেন রেজাউল করিমের নির্দেশে সেনা সদস্যরা বোট থেকে প্রসূতি নারীকে উঠিয়ে সেনা সদস্যরা গাড়ী খালি করে রোগীকে  হাসপাতালে  পাঠিয়ে দেয়। তবে হাসপাতালে নিয়ে আসা প্রসূতি নারী মৃত সন্তান প্রসব করলেও মা সুস্থ রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ