• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

খাগড়াছড়িতে ৫শ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের মানবিক সহায়তা প্রদান

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2020   Tuesday

বৈশ্বিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থত পরিবারের মাঝে বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত ফুড প্যাকেজ বিতরণ হয়েছে খাগড়াছড়িতে।

 

সোমবার খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট অফিস সংলগ্ন হাইস্কুল মাঠে এই ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপানা পর্ষদ সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান কংজরী চৌধুরী, ইউনিট সেক্রেটারি ও খাগাড়ছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসীম উদ্দিন মজুমদার, ইউনিট কার্যনির্বাহী সদস্য মো. জসীম উদ্দিন, ক্যজরী মারমা, ধীমান খীসা, মো. শহীদুল ইসলাম, রোকেয়া বেগম এবং ইউনিট লেভেল অফিসার আব্দুল গনি মজুমদার।

 

খাগড়াছড়ি জেলা সদরসহ জেলার আরও ৮টি উপজেলায় সোসাইটি থেকে প্রেরিত ফুড প্যাকেজ বিতরণ সম্পন্ন করেছে খাগাড়ছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট। খাগাড়ছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের অধীনে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সামাজিক দুরুত্ব নিশ্চিত করে এই বিতরণ করা হয়েছে।

 

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর সারাদেশে ৭৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ফুড প্যাকেজ বিতরণ করেছে। সেই লক্ষ্যেই খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে ৫০০ প্যাকেট ফুড প্যাকেজ বিতরণ সম্পন্ন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ