• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দীঘিনালায় বেতনের টাকায় ত্রান সাগ্রী বিতরণ

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2020   Tuesday

করোনা মোকাবেলায় খাগড়াছড়ির দীঘিনালায় বেতনের টাকায় মঙ্গলবার ত্রান সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত দুর্গম এক পাহাড়ী গ্রামের ৩১ জন চাকরিজীবী। তারা সবাই উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম নুনছড়ি ডিপি পাড়া গ্রামের বাসিন্দা।

 

নুনছড়ি ডিপিপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে শারীরীক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের কারনে কর্মহীন দুর্গম এই পাহাড়ী গ্রামের ৯০ টি অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন তারা। প্রতিটি পরিবারকে ১২ কেজি চাল, ১ কেজি তেল, আধাকেজি পেয়াজ, আধাকেজি নাপ্পি, ১ কেজি লবন, আধাকেজি বাংলা সাবান ও ১ টি করে ডেটল সাবান প্রদান করা হয়।

 

ত্রান নিতে আসা বাসুন্তি চাকমা জানান, করোনা ভাইরাসের কারনে আমরা কোনো কাজকর্ম করতে পারছি না। তাই আর্থিক সংকটের পাশাপাশি খাদ্য সংকটের মাঝে পরিবার পরিজন নিয়ে সীমাহীন কষ্টে দিন কাটাতে হচ্ছে আমাদের। এই অবস্থায় আমাদের গ্রামের চাকরিজীবীদের পক্ষ থেকে ত্রানসামগ্রী প্রদান করায় আমরা খুশি। ত্রান গ্রহীতাদের পক্ষ থেকে গ্রামের চাকরিজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 

 

ত্রান বিতরণের সমন্বয়কারী লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল চাকমা, সরকারি কর্মচারী অনন্ত চাকমা ও বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত অমিয় চাকমা জানান, চাকরির কারনে আমরা এলাকার বাইরে থাকলেও মানবিক কারনে এই সংকটময় মুহুর্তে নিজেদের বেতনের টাকায় গ্রামের কর্মহীন অসহায় পরিবারদের সহায়তায় আমরা এগিয়ে এসেছি। দেশের বিভিন্ন এলাকায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত গ্রামের ৩১ জন চাকরিজীবীসহ গ্রামের কয়েকজন অর্থশালী ব্যক্তিও আমাদের এই মানবিক উদ্যোগে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আগামী দিনেও গ্রামের অসহায় লোকজনের সহায়তায় এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা।

 

স্থানীয় ইউপি সদস্য গগন বিকাশ চাকমা জানান, করোনা ভাইরাসের কারনে গ্রামের কর্মহীন অসহায় পরিবারদের মাঝে ত্রানসামগ্রী বিতরণের মাধ্যমে গ্রামের ৩১ জন চাকরিজীবী যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। প্রতিটি এলাকার চাকরিজীবীরা যদি এধরনের মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন তাহলে অসহায় পরিবারের লোকজন উপকৃত হবে বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ