• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

করোনায় বরকলে কর্মহীন বিপন্ন মানুষের পাশে রেড ক্রিসেন্ট

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2020   Wednesday

করোনা ভাইরাস মোকাবেলায় রাঙামাটির বরকলের কর্মহীন শ্রমজীবী ও অসহায় দরিদ্র মানুষের মাঝে  বুধবার ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট।

 

সুবলং বাজারে অবস্থিত ইউপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে বিভিন্ন ইউনিয়নের ৩৫টি কর্মহীন শ্রমজীবী ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিঙজেলা ইউনিটের আজীবন সদস্য ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার চাকমা। 

 

এ সময় বরকল উপজেলার সুবলং ইউপি চেয়ারম্যান (ভাঃ) মধু মিলন চাকমা, ২নং সুবলং ইউপি সদস্য চন্দ্র কুমার চাকমা’সহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

এ সময়  সবির কুমার চাকমা বলেন, সারা বিশ্বের মহামারী এই করোনার আগ্রাসনকে রুখতে সকলের স্বাস্থ্য সচেতনতাই জরুরি। অযথা নিজে আতংকিত হবেন না, অন্যকে আতংকিত করবেন না। সবাই সরকারের নির্দেশনাবলি মেনে চলুন। একে অপরকে সামাজিক দূরত্বের মাধ্যমে শৃংখলায় সাহায্য করুন। তিনি আরো বলেন, এমন দুর্যোগময় মুহূর্তে সকলেই সামর্থ অনুযায়ী যার যার এলাকার মানুষদের মানবিক সহযোগিতা করুন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ