• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

করোনা’র বৈরী পরিবেশেও মাঠ ছাড়তে চান না খাগড়াছড়ির কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2020   Sunday

করোনাকালেই প্রিয়তম বয়োবৃদ্ধ মাকে হারিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। সেই শোককে সাথী করেই করোনা দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কাপর্ণ্য করেননি তিনি।

 

এখনও প্রতিদিন মাঠ চষে ত্রাণ কার্যক্রমে সর্বোচ্চ সময় ব্যয় করছেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের এই সভাপতি। শুধু তাই নয়, নিজ দলের পাশাপাশি বিভিন্ন সামাজিক-বেসরকারি উদ্যোগেও নীরবে ব্যক্তিগত তহবিল থেকে উদার হস্তে নগদ অর্থ বিলিয়ে দিচ্ছেন তিনি।


পাহাড়ি-বাঙালি সবার প্রতি সমান দৃষ্টিতে ত্রাণ বিতরণে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিভাগ-প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের।


কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, এটি মহান মুক্তিযুদ্ধের সময়কালের মতো সংকট। একটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়ছে দেশের সম্মুখ যোদ্ধারা। প্রতিদিন চিকিৎসক-চিকিৎসাকর্মী-পুলিশ-সাংবাদিকসহ ফ্রন্টলাইনরা আক্রান্ত হচ্ছেন। তাঁদের পরিবার-স্বজনরাও প্রচন্ড দুশ্চিন্তায় আছেন। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের মায়াকে তুচ্ছজ্ঞান করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাই একজন রাজনীতিক-জনপ্রতিনিধি হিশেবে ঘরে বসে থাকার সুযোগ নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ