• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মহালছড়ির মনাটেক গ্রামে করোনা শনাক্ত পরিবারের পাশে স্থানীয় গ্রামবাসী

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2020   Sunday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনাটেক গ্রামে করোনা পজেটিভ শনাক্ত ব্যক্তির পরিবারের পাশে দাড়িয়েছেনস্থানীয় গ্রামবাসী।  

 

রোববার সকাল সাড়ে ৮ টা থেকে কার্বারী সুশান্ত চাকমার নেতৃত্বে ধান কাটা শুরু হয়।  ধান কেটে বাড়িতে তোলার কাজ শেষ না হওয়া পর্যন্ত লক ডাউনে থাকা পরিবারকে সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানান, জয়িতা পুরস্কার  প্রাপ্ত নারী নন্দ রানী চাকমা।  

 

উল্লেখ্য,  গেল ১৩ মে মহালছড়ি উপজেলায় করোনা ভাইরাস শনাক্ত হওয়া দুইজনের মধ্যে একজন মনাটেক গ্রাম থেকে। করোনা  শনাক্ত হওয়া ব্যক্তির পুরো পরিবারকে  লকডাউন করা হয়। ফলে, লকডাউনে থাকা পরিবারটির  জমির পাকা ধান নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়ে। লকডাউনে থাকা পরিবারটির এমন দুর্যোগ  মুহুর্তে  স্থানীয় গ্রামবাসীরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।  তবে,  ঐ ব্যক্তির  প্রথম  দফায় করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হলেও দ্বিতীয়  ধাপে নেগেটিভ রিপোর্ট আসে। এখন তৃতীয় দফানমুনা সংগ্রহের পর স্বাস্থ্য বিভাগ থেকে  রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ পরিবারকে লক  ডাউনে রাখার সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ