• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

লংগদুতে অসহায় ৫২ পরিবারের পাশে পার্বত্য ভিক্ষু সংঘ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2020   Monday

দেশে করোনা ভাইরাস ব্যাপকভাবে সংক্রমনের কারনে সৃষ্ট অচলাবস্থায় দুর্গম এলাকার মানুষ অসহায় হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে তাদের সহায় হয়ে দাড়িয়েছেন পার্বত্য ভিক্ষু সংঘ ।

 

সোমবার সকালে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ,লংগদু উপজেলা শাখার উদ্যেগে দুর্গম সোনাই এলাকায় ৫২ টি হতদরিদ্র পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয় । ৫২ টি পরিবারের মাঝে প্রত্যক পরিবারের জন্য তিনি ১০ কেজি চাউল,১ কেজি লবণ, পেঁয়াজ ১ কেজি,আধা কেজি নাপ্পি, ১ কেজি আলু, ৫০০ গ্রাম সয়াবিন তেল, লাইফবয় সাবান ১ টি  এবং বাংলা সাবান ১ টি বিতরণ করা  হয়।

 

ত্রাণ বিতরণের সময় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত জ্ঞান রত্ন স্থবির, অর্থ সচিব, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এবং সুগত লংকার থেরো, সভাপতি পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, লংগদু উপজেলা শাখা।

 

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ,লংগদু উপজেলা শাখার সভাপতি সুগত লংকার থেরো বলেন, বিদেশ থেকে বিভিন্ন শুভাকাঙক্ষীদের প্রেরিত টাকা দিয়ে লংগদু উপজেলার সোনাই গ্রামের অসহায় পরিবারের মাঝে আজ এ ত্রাণ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, এ করোনা সময়ে দুর্গম এলাকা থেকে খবর আছে অনেক অসহায় পরিবার না খেয়ে আছে । পরে তিনি  গ্রামবাসীদের মাধ্যমে খবর পেয়ে একটা সমন্বয় টিম করে এ ত্রাণ বিতরণ করতে যান। তিনি আরও বলেন,  যতদিন করোনার প্রাভাব থাকবে তাদের এ সহযোগিতা অব্যহত থাকবে।

 

এর আগে সুগত লংকার থেরো উপজেলার দুর্গম রাঙাপানিছড়া এলাকায় ২৫ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এছাড়া লংগদু উপজেলায় যারা অসহায় গরীব আছেন তাদেরকেও নিয়মিত সাহায্য সহযোগীতা করে যাচ্ছেন বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ