• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

৫২ বছর পর হরিকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্ধোধনঃ গ্রামবাসীরা আনন্দে ভাসছে

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2015   Tuesday

৫২বছর পর খাগড়াছড়ি জেলা সদরস্থ দূর্গম পাহাড়ী এলাকার হরিকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মিত হওয়ায় আনন্দে ভাসছে ৮টি ত্রিপুরা অধ্যুষিত গ্রাম। জরাজীর্ণ স্কুলটি নতুন ভবনে রূপান্তর ও উদ্বোধনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছিল এসব গ্রাম। 

 

মঙ্গলবার খাগড়াছড়ি আসনের নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা দুই কিলোমিটার পায়ে হেটে গিয়ে এ  হরিকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন করেছেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা, সদর উপজেলা যুবলীগ সভাপতি নরোত্তম দাশ বৈষ্ণব, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, টিএসএফ সভাপতি অভিক মোহন ত্রিপুরা প্রমূখ। পরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হেমরঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এর আগে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাকে লাল গোলাপের ছিটিয়ে অতিথি বরণ করেন। বর্ণাঢ্য আয়োজনে ছিলেন গাছবান এলাকার আমলাই হাদুকপাড়া বাসী।

 

জানা যায়, ১৯৬২ সালে জেলা সদরের ৫নং ভাইবোনছড়া ইউনিয়নের ৭নং  ওয়ার্ডে ৮টি গ্রামের জন্য স্থানীয়রা বাঁশ বেড়া, ছন দিয়ে হরিকুঞ্জ পাড়া প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করেছিলেন। দীর্ঘ বছর পর স্কুলটি অবশেষে ২০১৩-১৪ অর্থ বছরে ৩য় প্রাথমিক শিক্ষা উন্নয়ন  প্রকল্প (পিইপিডি-৩) এর অধিন ৬১ লক্ষ টাকা ব্যয়ে পাকা ভবন হয়েছে। তবে মেইন সড়ক হতে ৭কি:মি: রাস্তার মধ্যে ২ কি:মি: সড়ক এখনও নির্মিত না হওয়ায় স্থানীয় সাংসদ পায়ে হেটে উচুনিচু পাহাড় পেরিয়ে স্কুল প্রাঙ্গণে পৌছান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ