• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিলাইছড়ি আ`লীগ নেতার মহানুভবতায় ঈদ উপহার পেলেন ১০৫ পরিবার

অসীম চাকমা, বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2020   Wednesday

সারা বিশ্ব এখন করোনায় প্রদূর্ভাবে বিপর্যস্ত।  বাংলাদেশের তার বাইরে নয়। দেশের পরিস্থিতিও ক্রমশই  খারাপের দিকে যাচ্ছে। এমনই এক পরিস্থিতিতে  গরীব ও মেহনতি পরিবার রয়েছেন যাদের প্রতিদিনের খাবার সংগ্রহের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। কিন্তু লক ডাউনের  কারণে তাদের আয়-রোজগারের পথ বর্তমানে বন্ধ। তাই এই অবস্থায় তারা ঈদও পালন করতে পারবেন না।  এমনই এক মানবদরদী ব্যক্তি সেইসব খেতে-খাওয়া  মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি হলেন  রাঙামাটি  বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম।

 

 ২০ মে (বুধবার) তার নিজ অর্থে বিলাইছড়ি উপজেলার ১০৫ পরিবার ঈদ উপহার দিলেন। এ সময় তার পক্ষে সাধারণ জনগণের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী ও ওসি পারভেজ আলী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক শুভাশীষ কর্মকার,   অর্থ সম্পাদক মোঃ ইসমাইল  ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য লুঙ্গি, শাড়ি, চাল ৫ কেজি, সেমাই ও চিনি।

 

বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম মুঠোফোনে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কিছু দিন আগে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যে ঈদের সময় অযথা টাকা খরচ না করে সেই টাকা দিয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য।

 

তিনি আরো জানান, তাই  তিনিও পরিবারের সাথে আলোচনা করে ঈদ উদযাপনের সেই টাকা নিয়ে উপজেলার কিছু পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও  তিনি উপহারগুলো নিজ হাতে দিতে পারলেন না। তাই তিনি তার ঈদ উপহার সামগ্রীগুলো জনগণের হাতে তুলে দেওয়ার জন্য ইউএনও ও ওসি’র  উপস্থিত নেতাকর্মীদের সকলকে ধন্যবাদ জানান। তিনি তার পরিবারের জন্য দোয়াও কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ