• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে করোনা মোকাবেলায় কর্মহীনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
দূর্যোগ মোকাবেলায় শেখ হাসিনা আপনাদের পাশে রয়েছেন-দীপংকর তালুকদারএমপি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2020   Sunday

যে কোন দূর্যোগ মোকাবেলায় আমাদের সাহসী নেত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার সরকার আপনাদের পাশে রয়েছে, থাকবে প্রতিনিয়ত বলে মন্তব্য করেছেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।

 

তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের সময় যেকোনো দূর্যোগে দেশ থেমে থাকেনি। বিভিন্ন প্রতিকুলতা পাড় করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা সংকট ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে মাথা উঁচু করে আবারো দাঁড়াবো।

 

রোববার রাঙামাটি শহরের কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন অসহায়, দুস্থ পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে   ঈদ উপহার সামগ্রী বিতরণকালে  দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।

 

উল্লেখ্য, বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবু সৈয়দ ও প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিনের পরিবারের পক্ষে প্রায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। 

 

এসময় রাঙামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলায়মান চৌধুরী, বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু সৈয়দ, প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, করোনার দুর্যোগ সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।  আমাদের সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। আর প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া আর মুখে মাস্ক ব্যবহারের অনুরোধ জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ