• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর ধর্ষন
চকরিয়ায় এক কিশোরিকে ধর্ষনের অভিযোগ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2020   Sunday
no

no

আপত্তিকর ছবি ফেইসবুকে ছড়িয়ে দেয়ার হুমকী দিয়ে এক মেয়েকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। তার নাম সাইফুল ইসলাম (২৪) প্রকাশ বাবলু। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার আবদুল হাকিমের ছোট ছেলে। তিনি বমু পানিস্যাবিল নয়া বাজারে মুদি দোকানদার।

 

এদিকে ভিক্টিম মেয়েটি প্রেমঘটিত উল্লেখ করে বিয়ের দাবীতে গেল রোববার  ভোর থেকে ছেলে বাড়ির সামনে অনশন শুরু করেছে।

 

অভিযোগে জানা গেছে,গেল ৩০মে দিবাগত রাত সাড়ে ১১টায় মেয়েটিকে ৫নং ওয়ার্ডের বমু পানিস্যাবিল নয়া বাজারস্থ তার বাড়ি থেকে মোটর সাইকেলে করে তুলে আনেন সাইফুল। মেয়েটিকে খুঁজে না পেয়ে রাত ২টায় মেম্বারকে বিষয়টি অবহিত করে মেয়ের মা। পরে ৫নং ওয়ার্ডের মেম্বার মো. রমিজ উদ্দিন ও চৌকিদার ও কয়েকজন গ্রাম পুলিশসহ সন্দেহজনকভাবে সাইফুলের বাড়ি তল্লাশি করলে ছেলের রুমে মেয়েটিকে পাওয়া যায়।



এলাকার ইউপি সদস্য মো. রমিজ উদ্দিন বলেন, বিষয়টি  তিনি সাথে সাথে ইউপি চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের মেম্বার আহাম্মদ মিয়াকে জানালে তারা  বিষয়টি রোববার সকালে সমাধান করা হবে বলে জানিয়েছেন। মেয়ে আপাতত ছেলের বাড়িতে থাকুক। তবে ভোর না হতেই ছেলের পরিবার মেয়েটিকে ঘর থেকে বের করে দিয়ে সাইফুলকে বাড়ি হতে অন্যত্র সরিয়ে দেয় বলে অভিযোগ।



তিনি আরো জানান, মেয়েটিকে ঘর থেকে বের করে দিলে ও পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে মেয়েটি বিয়ের দাবীতে রোববার  ভোর থেকে ছেলে বাড়ির সামনে অনশন শুরু করেছে।


ভিকটিম মেয়েটি জানায়, তাদের প্রেমের সম্পর্ক ১ বছর ধরে। এর আগেও সাইফুল আমাকে ৫/৬ বার রাতে তার ঘরে নিয়ে আসে। সে অসংখ্যবার তার দেহ ভোগ করেছে। গেল রাতে তিনি যেতে না চাইলে সে তার আপত্তিকর ছবি ফেইসবুক ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। তাই যেতে আসতে বাধ্য হয়েছি। রাত সাড়ে ১১টায় মোটর সাইকেলে করে সে তাকে নিয়ে আসে। রাত ২টায় তার পরিবারের লোকজন ও মেম্বার তাকে খুঁজতে সাইফুলের বাড়িতে যায়। তারা সাইফুলের রুমে তাকে পায়। সকালে সিদ্ধান্ত হবে বলে তাকে তাদের পরিবারের জিম্মায় দিয়ে আসে।


মেয়েটি আরো জানায়, তারা ভোরে সাইফুলকে সরিয়ে দিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। সে এখন কোথায় যাবো ? হয়ত সাইফুল তাকে বিয়ে করবে না হয় তার মরণ ছাড়া কোন উপায় নাই।  সে এখন ২ মাসের অন্তসত্তা। ভোরে ছেলের পরিবারের লোকজন আমার মোবাইল, নাক-কানের স্বর্ণ গুলো নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।



বমু বিলছড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল মতলব বলেন, রাতে তাকে বিষয়টি রমিজ মেম্বার অবহিত করেন। সকালে সিদ্ধান্ত হবে বলেছিলাম। তবে সকাল  থেকে তিনি ত্রাণ বিতরণে ব্যস্ত ছিলেন বলে বৈঠকে বসতে পারেননি।



এদিকে  কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলালের সাথে  মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন, সাইফুল ইসলাম বাবলু তাদের বমুবিলছড়ি ইউনিয়ন ছাত্রলীগ কমিটি`তে সিনিয়র সহ সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। তাকে নিয়ে যে ঘটনা ঘটেছে তার সত্যতা উদঘাটন করার জন্য তারাও একটি তদন্ত টিম করবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ