• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

সাজেকে ৭’শ পরিবারকে এক মন চালসহ ভোগ্যপণ্য সামগ্রী বিতরণ করলো আশিকা

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2020   Monday

কারোনাকালীন সময়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দরিদ্রপীড়িত প্রান্তিক লোকজনদের খাদ্য সংকট মোকাবেলায় বেসরকারাী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস’র উদ্যোগে ও ইউকে এইড-এর অর্থায়নে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় সোমবার সাজেক ইউনিয়নের প্রান্তিক ৭শ পরিবারের মাঝে চালসহ ভোগ্যপণ্য সামগ্রী ও পানির ট্যাংকসহ পানি বিশুদ্ধকরণ উপকরণ দেয়া বিতরণ করা হয়েছে।

 

সাজেকের মাচলং বাজারে দরিদ্র ৭’শ দরিদ্র পরিবারকে এক মণ চালসহ ৫৬ কেজি ভোগ্যপণ্য সামগ্রী তুলে দেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। এসময় বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুর আলম, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসরাফিল মজুমদার, আশিকা নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন, আশিকা প্রকল্প পরিচালক অ্যাডভোকেট কক্সি তালুকদার, সংস্থাটির প্রকল্প সমন্বয়কারী বিমল চাকমা  ও ফোকাল পারসন রবিন চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এসময় সাতশ পরিবারের প্রতিটি পরিবারকে এক মন করে চাল, চার লিটার তৈল, চার লিটার মসুর ডাল, চার কেজি মটর ডাল, এক কেজি চিনি, এক কেজি লবন, পাঁচ কেজি আলু এবং দুই কেজি করে নাাপ্পি বিতরণ করা হয়। এছাড়া প্রতিটি পরিবারকে ১৫ লিটারের একটি পানির ট্যাংকসহ পানি বিশুদ্ধকরণ উপকরণ দেয়া হয়। সাজেকের দরিদ্র এইসব পরিবার ত্রাণ সামগ্রি পেয়ে খুশী।


আশিকা’র নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা জানান , পার্বত্য রাঙামাটি জেলার দুর্গম ও দারিদ্র বিবেচনা করে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৭’শ এবং জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ৩’শ পরিবারকে এই কর্মসূচির আওতায় নেয়া হয়েছে। এসব পরিবারকে ত্রাণ ছাড়াও প্রতিটি পরিবারকে ১৫ লিটারের একটি পানির ট্যাংকসহ পানি বিশুদ্ধকরণ উপকরণ দেয়া হবে।


উল্লেখ্য, একদিকে মরণঘাতি করোনার মহামারীর কারণে প্রান্তিক লোকজন কর্মহীন হয়ে পড়েছে অন্যদিকে বর্তমান সময়ে জুম চাষ মৌসুমের সময়ে দুর্গম সাজেক, দুমদুম্যা ইউনিয়নসহ প্রত্যান্ত এলাকায় দরিদ্র মানুষের মাঝে প্রচন্ড খাদ্যর অভাব দেখা দেয়। এই খাদ্যভাব বিষয় নিয়ে কয়েকটি জাতীয় পত্রিকাসহ অনলাইন পোর্টাল হিলিবিডিটোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হয়। ফলে সরকারী-বেসরকারী উন্নয়ন সংস্থাদের দৃষ্টি আকর্ষিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ