• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

খাগড়াছড়িতে আমের উপর অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সংবাদ সন্মেলন

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jun 2020   Wednesday

খাগড়াছড়িতে মৌসুমি ফল ‘আম’ এর উপর পথে পথে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি ফলবাগান মালিক সমিতি ও মারমা ফলদ বাগান মালিক সমিতি।

 

বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক জগৎ জীবন চাকমা।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, খাগড়াছড়িতে আমের গাড়ি থেকে পৌরসভা, পার্বত্য জেলা পরিষদ, বাজার ফান্ড আলাদাভাবে সিডিউলের মূল্য তালিকার অতিরিক্ত টোল আদায় করছে। এছাড়া ও এসএ পরিবহন অতিরিক্ত  টাকা নিচ্ছে এতে করে এ জেলা থেকে এক গাড়ি আম অন্য জেলায় পাঠাতে অতিরিক্ত ১২-১৫ হাজার টাকা ব্যয় হয়। টোল আদায়ে হয়রানির ফলে জেলার বাইরের  ব্যবসায়িরা এখানে আসতে অনিহা প্রকাশ করায় এ বছর পাহাড়ের আম বাগান মালিকরা ক্ষতির মূখে পড়বেন জানান। সংবাদ সম্মেলন থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধে সরকারে হস্তক্ষেপ কামনা করা হয় ।

 

এ বিষয়ে খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম মোবাইলে জানান টোল কেন্দ্র গুলো ইজারা দেওয়া হয়েছে, যদি ইজারাদাররা বেশি আদায় করার অভিযোগ পান তিনি ব্যবস্থা নেবেন। যারা সংবাদ সম্মেলন করেছেন তারা আগে কখনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। তিনি আরো জানান ইজারার থেকে পাওয়া অর্থগুলো তিনি পৌরবাসীদের কল্যানে ব্যয় করেন।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিমলেন্দু চেীধুরী বলেন বাজার ফান্ড শুধু বাজার দেখা শুনা করে। বাজারের টোল আদায় করা বাজার ফান্ডের কাজ। এর বাইরে কিছু অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে । তবে পার্বত্য  জেলা পরিষদ খাগড়াছড়ির বাইরে কোন পন্য গেল টোল আদায় করার এখতিয়ার  রাখে।

 

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি ফল বাগান মালিক সমিতির সভাপতি দিবাকর চাকমা, মারমা ফল বাগান মালিক সমিতির সভাপতি বাবুশ্যি মারমা ও সাধারণ সম্পাদক  মংচিং মারমা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ