• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রীর আরাগ্য কামনায় বিশেষ প্রার্থনা

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2020   Saturday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি‘র আরাগ্য কামনায় খাগড়াছড়িতে ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। প্রার্থনায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং ও দেশবাসীর করোনা মুক্তির জন্য বিশেষ প্রার্থনাও করা হয়। 

 

বাংলাদেশ মারমা উনয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার রাত শহরের পানখাইয়াপাড়া¯ ধর্মরাজিক বৌদ্ধ বিহার ও সারিপুত্র পালিটাল ক্যাং এ বিশেষ প্রার্থনা ছাড়াও হাজার বাতি প্রজ্জলন করা হয়।

 

মারমা সংসদের পক্ষে ধর্মীয় প্রার্থনার আয়োজন করেন মারমা উনয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী।এতে অংশ নেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, জেলা পরিষদের জনসংযাগ কর্মকর্তা ও বিশিষ্ট লেখক চিংহ্লামং চৌধুরী, মারমা উনয়ন সংসদের নেত্রী বাঁশরী মারমাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

 

উল্লখ্য , পার্বত্য মন্ত্রী  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ এ চিকিৎসাধীন রয়েছেন। মূলত তার দ্রুত আরোগ্য কামনায় এই ধর্মীয় আয়োজন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ