• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

প্রকাশিত সংবাদ সম্পর্কে বাঘাইছড়ি কৃষি অফিসের উপ-সহকারীর প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2020   Monday

গেল ১০ জুন অনলাইন পত্রিকা ‘‘পার্বত্য কন্ঠ’’এর  প্রকাশিত সংবাদে প্রতিবাদ জানিয়েছেন কৃষি অফিসের বাঘাইছড়ি উপজেলার উপসহকারী কর্মকর্তা মোঃ হাবিব উল্লাহ।

 

তিনি প্রতিবাদলিপিতে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে দাবী করেছেন, উক্ত অভিযোগের সাথে তিনি মোটেই জড়িত নয়।  তিনি তার সরকারি কাজে নিয়োজিত  থেকে বিভাগীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। গেল ৯ জুন থেকে ১১ জুন পর্যন্ত রাঙামাটিতে বিভাগীয় ট্রেনিং এ অংশ গ্রহণ করেছিলেন।

 

তিনি আরো দাবী করেন, জুমা মসজিদ নিয়ে  তিনি কখনো ইচ্ছা অনিচ্ছা বা কোন মন্তব্য করেননি। ইমাম পাড়ায় তার জন্মভূমি এই পাড়াকে তিনি লালন  করেন ও ভালোবাসেন। এলাকার মুরুব্বিদের সম্মান শ্রদ্ধা ছোটদের প্রতি ¯েœহ সর্বদায় অটুট ছিল বর্তমানে ও রয়েছে। জুমা মসজিদ হওয়াতে ভালো হয়েছে। এ বিষয়ে তার কোন আপত্তি নেই, ভবিষ্যতেও থাতবে না।  তিনি  সামাজিক কিংবা পাড়ার কোন বিষয়ে জড়িত নন।

 

তিনি আরো দাবী করেন, সংবাদে বলা হয়েছে তাকে ফোনে পায়নি বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। তাকে কোন ফোন করা হয়নি এবং জিজ্ঞাসাবাদও করা হয়নি। বিষয়টি পারিবারিক জের ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্মান হানির লক্ষ্যে করা হয়েছে।

 

তিনি দাবী করে বলেন, গেল ১৮ অক্টোবর ২০১৯ সালে এলাকার কিছু জনসাধারণ তাকে আশকর আলী বেপারী পাড়া গঠনের জন্য মতামত চাইলে আশকর আলী বেপারী যেহেতু তার নানা ছিলেন সেহেতু তার  সম্মতি দিতে হয় এবং দিয়েছেন। এরপর থেকে আশকর আলী বেপারী পাড়ার কার্যকরী কমিটি তাদের সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। নতুন পাড়া করা বা না করা সেটা তাদের সামাজিক দায়িত্ব। তার  বিরুদ্ধে যে মিথ্যা বিবৃতি দিয়ে সংবাদ দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

--সংবাদ বিজ্ঞপ্তি। 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ