• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

মুজিববর্ষ উপলক্ষে বরকল ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2020   Sunday

রোববার   বিশ্ব পরিবেশ দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত "বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বরকলে ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে।

 

"গাছ লাগান,পরিবেশ বাঁচান",মুজিববর্ষের অঙ্গীকার দেশ হবে সবুজের সমাহার এ প্রতিপাদ্য কে সামনে রেখে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের  প্রতিটি ইউনিটকে বৃক্ষরোপন করার নির্দেশনা অংশ হিসেবে  বরকল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সুবলং ইউনিয়নে ইসলামপুর, নালারমুখ সহ বিভিন্ন এলাকায়   স্কুল এবং মাদ্রাসার প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়।

 

বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন বরকল উপজেলা ছাত্রলীগের  সভাপতি মোঃবেলাল হোসেন। এসময় বরকল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি  টিটন চাকমা, সুবলং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন, বরকল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুজ্জামান ও ছাত্রলীগের কর্মী যতিন্দ্র চাকমাসহ  বরকল ও সুবলং ইউনিয়নের ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

বরকল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃবেলাল হোসেন বলেন,মুজিব বর্ষের এমন ক্ষনে এমন উদ্যোগ নিতে পেরে সত্যি গর্বিত মনে হয় নিজেকে। তিনি পরিবেশ সুন্দর করার জন্য পরিবেশ বান্ধব করার জন্য এমন উদ্যোগকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। তিনি মুজিবর্ষে মুজিবের আদর্শকে ধারণ করার এ প্রত্যয় থাকবে আমাদের। আর  বৃক্ষরোপন কর্মসূচী সেই আদর্শেরই একটি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ