• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

ভূমি বেদখলের প্রতিবাদে পানছড়িতে এলাকাবাসীর বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2020   Wednesday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় পাহাড়িদের ভূমি বেদখল ও ফসল ধ্বংস করার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে মরাটিলা এলাকাবাসী।

 

মরাটিলা এলাকাবাসী লিটন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,মরাটিলায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেম্বার অলিন্দ্র লাল ত্রিপুরা, নারী প্রতিনিধি সন্ধ্যা রাণী ত্রিপুরা ও যুব সমাাজের প্রতিনিধি প্রদীপ ত্রিপুরা।

 

বক্তারা অভিযোগ করে বলেন,তবলছড়ি বাজারের পার্শ্বস্থ ভূঁইয়া পাড়ার বাসিন্দা আবদুল মোতালেব ও আনোয়ার দলবল নিয়ে গেল ২২ জুন থেকে ২৮ জুন ২০২০ তারিখের মধ্যে মরাটিলায় দেব রঞ্জন ত্রিপুরার ৫ একর পরিমাণ জায়গা বেদখল করে তার লাগানো পাঁচ বছর বয়সী সেগুন বাগান কেটে দিয়ে সেখানে আম চারা রোপন করেছে। বাধা দিতে গেলে সেটলাররা উল্টো হুমকি দিচ্ছে।

 

বক্তারা অবিলম্বে উক্ত জায়গাটি দখলমুক্ত করে জায়গার মালিক দেব রঞ্জন ত্রিপুরাকে ফেরত ও যথাযথ ক্ষতিপূরণ প্রদান, জায়গা বেদখলকারী সেটলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যতে এ ধরনের ভূমি বেদখল বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ