• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বীর মুক্তিযোদ্ধা মোজাফফরের মৃত্যুতে পরিষদ সদস্য মনোয়ারা’র শোক প্রকাশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2020   Tuesday

রাঙামাটি পৌরসভার প্রাক্তন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাফফর আহম্মেদ তালুকদার এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান। 

 

শোক বার্তায় জেলা পরিষদ সদস্য মনোয়ারা জানান, দেশকে স্বাধীন করার পেছনে তাদের যে অবদান তা বাঙ্গালী জাতি কখনোই ভুববেনা। আজ জাতি দেশের আরো এক বীর সন্তানকে হারালো। তিনি বলেন, মরহুম মোজাফফর আহম্মেদ ওয়ার্ড কমিশনার থাকাকালীন নিজ এলাকার উন্নয়নের পাশাপাশি অন্য এলাকার মানুষের জন্য উপকার করে গেছেন। উপকৃত মানুষেরা এখনো তার উপকারের কথা ভুলেনি। তিনি মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কারো না কারের সমস্যা সমাধানে এগিয়ে আসতেন। আজ আমরা তার মতো উদার মনের মানুষকে হারালাম। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১০:৩০মিনিটে তবলছড়ি বাজার এলাকায় তাঁর মেয়ের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন( ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  মৃত্যুকালে তিনি অসংখ্য আতœীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

 

উল্লেখ, রাঙামাটি রিজার্ভ বাজার পুরান পাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজফফর আহম্মেদ তালুকদার রাঙামাটি পৌরসভার প্রাক্তন মেম্বার ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ