• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

বান্দরবানে জুমিয়া নারী নিহতেের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটিসহ ৫ সংগঠনের নিন্দা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2020   Wednesday

বান্দরবানের রোয়াংছড়িতে জুমিয়া নারী শাান্তি লতা তংচংগ্যা গুলিতে নিহত ও তার ছয় বছরের ছেলে অর্জুন তংচংগ্যা আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উইমেন রিসোর্স নেটওয়ার্ক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটিসহ পাঁচ সংগঠন।

 

এসব সংগঠনের পক্ষ থেকে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অপরাধীদেরকে বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, আহত শিশুটির পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা  ও পাহাড়ে জীবন-জীবিকা ও চলাফেরার নিরাপত্তার নিশ্চয়তা বিধানের দাবী জানানো হয়েছে।

 

বুধবার উইমেন রিসোর্স নেটওয়ার্ক এর কেন্দ্রীয় সমন্বয়কারী শেফালিকা ত্রিপুরার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব প্রতিবাদ ও দাবী জানানো হয়েছে।

 

বিবৃতিতে দাবী করা হয়, সারাদেশে একদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জীবন ও জীবিকা খুবই বিপর্যস্ত। অন্যদিকে পাহাড়ে ক্রমাগত সন্ত্রাসী হামলায় বইছে রক্তের বন্যা। পাহাড়ী সাধারণ খেটে খাওয়া মানুষের জান-মাল এখন চরম সংকটের মুখে। গত শুক্রবার বান্দরবানের রোয়াংছড়িতে জুমচাষী নারী শাান্তি লতা  তংচংগ্যা (৩০) গুলিতে নিহত হয় ও তার ছেলে ছয় বছরের অর্জুন তংচংগ্যা পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।  রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীরের ভাষ্য অনুযায়ী সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির মাঝে পড়ে শান্তিলতা ও তার ছেলে গুলিবিদ্ধ হয়েছে।

 

বিবৃতিতে আরো বলা হয়,পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারি সাধারণ মানুষ জীবন-জীবিকার জন্য জুমচাষ, ঝিরি-ঝর্ণায় মাছ শিকার ও বনজ সম্পদের উপর নির্ভরশীল। জীবিকার সংস্থানে এসব জায়গায় গিয়ে নিরীহ পাহাড়ীদেরকে, বিশেষত নারীদেরকে, সহিংসতার শিকার হতে দেখা যায়। অতীতে জুমে কাজ করতে গিয়ে এভাবে অনেক নারী ও শিশু দুর্বৃত্তদের নানামুখী সন্ত্রাসী কর্মকা-ের নির্মম শিকার হয়েছে। গত শুক্রবার রোয়াংছড়ির নির্মম ঘটনার পর পাহাড়ী সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনাটি একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা, জীবন-জীবিকার সংগ্রাম পরিচালনার জন্য হুমকিরও বটে। দেশের যে কোন অঞ্চলের তুলনায় পাহাড়ে নিরাপত্তাকর্মীর সমাবেশ অনেক বেশি। তারপরও বারবার এসব অনাকাঙ্খিত ও অনভিপ্রেত ঘটনা প্রান্তিক শান্তিপ্রিয় মানুষসহ সকল চেতনাসম্পন্ন গণতান্ত্রিক মানুষের জন্য হতাশা ও ভীতির কারণ হয়ে দেখা দিয়েছে।

 

বিবৃতিতে পাহাড়ে শান্তিপূর্ন পরিবেশ নিশ্চিত করতে হলে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচার হওয়া জরুরি। যাতে বিচারহীনতার সংস্কৃতির মিছিল প্রথমত মানবিকতা ও দ্বিতীয়ত জাতীয় মর্যাদার স্বার্থেই আর দীর্ঘায়িত হতে না পারে। আর যেনো এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। বিবৃতিদানকারী অন্য সংগঠনগুলো হলো নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্ক, নারীপক্ষ ও নারী সংগঠনসমূহের জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন (দূর্বার)।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ