• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জাতির পিতা বন্ধুবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে
রাবিপ্রবি ক্যাম্পাস প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jul 2020   Thursday

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির আওতায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) ক্যাম্পাস প্রাঙ্গনে সাড়ে তিন হাজার বৃক্ষের চারা রোপন কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও জেলা বন বিভাগ।

 

আর এরই আলোকে বৃহস্পতিবার সকাল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গনে এই বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন, কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

 

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য্য প্রদানেন্দু বিকাশ চাকমা, ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান (পিএসসি), জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা।

 

এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেছেন। এতে করে দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বিশেষ অর্থবহ ও সকলকে স্বতঃপ্রণোদিত করে তুলবে এই বৃক্ষরোপন কর্মসূচী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ