• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

ভূষনছড়া ইউপি চেয়ারম্যান মামুনের অপসারনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2020   Sunday

ধর্ষন মামলার পলাতক আসামী রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের বিচার দাবিতে রোববার মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

 

মানববন্ধন থেকে এলাকাবাসী মামুনকে ‘ধর্ষক, দুর্নীতিবাজ ও অত্যাচারি’ আখ্যা দিয়ে দ্রুত ইউপি ‘চেয়ারম্যান পদ’ থেকে অপসারণের দাবি জানিয়েছেন।

 

ভুষণছড়া অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে দুই শতাধিক এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশও করেন তারা। মানবন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ নেতা বিএম জাফর ইকবাল। মানববন্ধনে অংশ নেন স্থানীয় মুক্তিযোদ্ধা মোঃ সুলতান আলী, উপজেলা যুবলীগের সহসভাপতি মোঃ আলামিন, যুগ্নসম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলীসহ আ.লীগ, ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা।


এদিকে মামলা দায়ের পর থেকেই চেয়ারম্যান মামুন গ্রেপ্তার এড়াতে আতœগোপনে রয়েছেন। মামলার ২৬ দিন অতিবাহিত হলেও মামুনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


অরপদিকে, ধর্ষণের অভিযোগে মামলার পর গেল ৫ জুলাই বরকল উপজেলা যুবলীগের সভাপতির পদ থেকে মামুনকে বহিস্কার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল স্বাক্ষরিত বহিস্কারাদেশের চিঠিতে মামুনকে বহিস্কার করেছেন। মামলা হওয়ার ১২ দিনের মাথায় দলীয় ব্যবস্থা গ্রহণ করে সংগঠনটি। এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ এর নির্দেশে রাঙামাটি পার্বত্য জেলা অন্তর্গত বরকল উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনকে অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বহিস্কার করা হলো’।


বরকল থানার ওসি কাজী মোঃ জসিম উদ্দিন বলেন, ‘আসামী মামুন চেয়ারম্যান পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে খুঁজছে পুলিশ’।


উল্লেখ্য, গেল ২৪ জুন বরকল থানায় ধর্ষিতার বাবা নাছির হাওলাদার মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। পরদিন ২৫ জুন রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ধর্ষিতা নারীর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। বর্তমানে মামুন পলাতক রয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ