• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে ১৩১টি পাড়া কেন্দ্রে ফলজ বনজ ঔষধী চারা রোপন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2020   Sunday

পাহাড়ের সবুজ বনায়নে সামাজিক ও নতুন প্রজম্মকে সংপৃষ্ট করতে হবে। নিবিচারে গাছ কাটা বন্ধের পাশা পাশি সামাজিক ভাবে ফলজ, বনজ ও ঔষধিসহ সবুজ বৃক্ষ রোপন করতে হবে।

 

রবিবার(১৯ জুলাই) পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে বাস্তবায়নে তিন পার্বত্য জেলাই ১ লক্ষ ৪০ হাজার গাছের চারা রোপন কর্মসূচীর আওয়াতায় জুরাছড়ি উপজেলাই বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ভোধন কালে বক্তারা একথা বলেন।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওয়াতায় বেলা ১১ টায় কিয়াং পাড়া- পাড়া কেন্দ্রে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এ সময় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক বিনয় কৃষ্ণ চাকমা উপস্থিত ছিলেন।


অন্যদিকে পৃথক ভাবে ডেবাছড়া পশ্চিম পাড়া-২ পাড়া কেন্দ্রে ফলজ চারা রোপন উদ্ভোধন করেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা। এ সময় লুলাংছড়ি মৌজার হেডম্যান আনন্দ মিত্র দেওয়ান, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সহকারী ব্যবস্থাপক নির্মল চন্দ্র চাকমা, মাঠ সংগঠক জনি চাকমা, উর্মিলা চাকমা, পাড়া কর্মী বেবী চাকমা ও অন্তরা চাকমাসহ স্থানীয় কার্ব্বারী, কিশোরীগণ উপস্থিত ছিলেন।


এ সময় জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওয়াতায় প্রান্তিক জনগোষ্ঠী শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। পাড়া কর্মীদের মাধ্যমে বৃক্ষরোপনে পাহাড়ে সবুজ বিপ্লব তৈরী করবে।


উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন পাহাড়ে দিন দিন সবুজ বনায়ন ধ্বংস হয়ে যাচ্ছে। যার ফলে প্রাকৃতিক ঝুকি মধ্যে রয়েছে পাহাড়। এই ঝুকি থেকে বাঁচতে ও আগামী প্রজম্মকে বিশুদ্ধ পরিবেশ উপহার দিতে সবাইকে সামাজিক বনায়নের পাশাপাশি ফলজ,বনজসহ সবুজ বননায়নে উৎসাহিত হতে হবে।


টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক বিনয় কৃষ্ণ চাকমা জানান, জুরাছড়িতে ১৩১টি পাড়া কেন্দ্রের মাধ্যমে ৪ হাজার ৫শ ৮৫টি ফলজ, বনজ, ঔষধী চারা রোপন করা হয়েছে। এছাড়া সামাজিক ভাবে সবুজ বনায়নে উৎসাহিত করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ