• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

পাহাড়ে ১লক্ষ পরিবারকে খাদ্য সহায়তা দেবে ইউএনডিপি
রাঙামাটিতে করোনায় কর্মহীন ৮৪৪ পরিবারকে ইউএনডিপির খাদ্যশস্য বিতরণ শুরু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2020   Thursday

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত প্রায় এক লক্ষ দরিদ্র ও অসহায় পরিবারকে খাদ্যশস্যসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রির সহায়তা দেবে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।


এরই অংশ হিসেবে প্রথম ধাপে বৃহস্পতিবার জেলার কাপ্তাইয়ের ওয়া¹া ও চন্দ্রঘোনা ইউনিয়নের ৮৪৪ পরিবারকে ১৫ কেজি চাউলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রি বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, ইউএনডিপির ষ্ট্রেডেটিং ইনক্লুসিভ ডেভেলপসেন্ট ইন চিটাগং হিল ট্রাক্টস (এসআইডি-সিএইচটি) ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার প্রসেনজিত চাকমা, এসআইডি-সিএইচটি এর রাঙামাটি জেলা ম্যানেজার ঐশ্বর্য চাকমা,ওয়াগগ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা প্রমুখ উপস্থিত ছিলেন।


বিতরণকৃত সামগ্রির মধ্যে রয়েছে ১ লিটার তেল, ১ কেজি লবণ, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, সাবান ১ টি, সার্জিক্যাল মাস্ক ৪ টি, বিভিন্ন শাক সব্জির বীজ ৫ প্যাকেট ও করোনা সচেতনতামূলক ২ টি করে পোস্টার।


ইউএনডিপির এসআইডি-সিএইচটি ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার প্রসেনজিত চাকমা জানান, এ ত্রাণ সহায়তা পাহাড়ের তিন পার্বত্য জেলায় পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এতে প্রায় এক লক্ষ দরিদ্র ও অসহায় পরিবারকে এই ত্রাণ সহায়তা প্রদান করা হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙাামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সরকারি ত্রাণের মুখাপেক্ষী না থেকে নিজস্ব খালী জায়গায় সবজি, ফলজ ও বনজ চারা রোপণ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহবান জানিয়েছে বলেছেন বনায়ন করলে পাহাড় যেমন আবার আগের জীবন ফিরে পাবে তেমনি প্রাকৃতিক পরিবেশ রক্ষা পাবে। শুকনা মৌসুমে পানির অভাব থাকবে না।


তিনি আরো বলেন, ইউএনডিপির এ ত্রাণ বিদেশী দাতা গোষ্ঠির হলেও বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করে কোভিড-১৯ মোকাবেলার জন্য পার্বত্য তিন জেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় জেলা পরিষদের তত্বাবধানে বিতরণ করার দায়িত্ব দেয়। তিনি উপস্থিত সকলকে জুম চাষে, জমিতে কাজ করার সময়, হাট বাজারে গেলে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ