• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে আসবাবপত্র ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2020   Wednesday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে আসবাবপত্র ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

 

বুধবার সকালে জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে খেলোয়াড়দের মাঝে এইসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন রাঙামাটি আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ারা জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ মমতাজ উদ্দিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা নিরুপা দেওয়ান, যুগ্ম সম্পাদিকা রৈশালী রায়, বীনা প্রভা চাকমা সদস্য সাগরিকা রোয়াজা, বীনা প্রভা চাকমা, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোস্তফা নওশাদ রুমিসহ মহিলা ক্রীড়া সংসার সদস্যরা।

 

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান সংস্থার কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথিকে অবহিত করেন। তিনি বলেন, সকল স্তরের মানুষের আন্তরিকতা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতার কারণে উপজেলা পর্যায়ে বিভিন্ন খেলাধূলার প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা মহিলা ক্রীড়া সংস্থা নারীদের ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখলেও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সমস্যায় ভুগছে। এসব সমস্যা সমাধানে তিনি প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা মহিলা ক্রীড়া সংস্থার খেলাধুলার মান উন্ন্য়নে এককালীন আর্থিক অনুদান এবং সংস্থার অফিস ভবন আধুনিকায়নে সহযোগিতা করার আশ^াস প্রদান করেন।

 

পরে জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে দেয়া আসবাবপত্র ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার ভবন পরিদর্শন করেন এমপি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ