• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায় জেলা পরিষদ চেয়ারম্যান
ভাইরাসের ভ্যাকসিন বা টিকা না আসা পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2020   Sunday

করোনা ভাইরাসের ভ্যাকসিন বা টিকা না আসা পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রাঙাামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এই ভাইরাস থেকে বাঁচতে হলে জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পড়া এবং প্রয়োজনে আইসোলেসনে থেকে নিজেকে রক্ষা করার পাশাপাশি পরিবার ও সমাজকে রক্ষায় এগিয়ে আসতে হবে।

 

রোববার পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর পরিচালনায় জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর,
সদস্য ত্রিদীব কান্তি দাশ, সদস্য সাধন মনি চাকমা, সদস্য থোয়াই চিং মারমা, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য মনোয়ারা আক্তার জাহান, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সদস্য অমিত চাকমা রাজু, নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা এবং হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতির কারণে হস্তান্তরিত বিভাগের মধ্যে শুধু স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা উপস্থিত ছিলেন।

 

সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জেলায় করোনা পরিস্থিতির উপর সংক্ষিপ্ত বিবরণ সভায় উপস্থাপন করেন। তিনি বলেন রাঙামাটিতে সর্বশেষ (১৯ সেপ্টেম্বর পর্যন্ত) করোনা পজিটিভ রয়েছেন ৮৮৫জন। ইতোমধ্যে ৮২৫জন সুস্থ হয়েছেন। মোট মৃত্যু ১২জন। আক্রান্তের হার ২২.১৩%, সুস্থতার হার ৯৩.২২% এবং মৃত্যুর হার ১.৩৫%। বিগত ২১দিনের মধ্যে ৬টি উপজেলায় (বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি, কাউখালী, নানিয়ারচর, রাজস্থলী) করোনায় আক্রান্ত হয়নি। সর্বমোট এ পর্যন্ত ১০৬জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
-- হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ