• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2020   Monday

"জলাতঙ্ক নির্মূলে টিকাদান,পারস্পরিক সহযোগিতা বাড়ান" এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে সোমবার বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। করোনা পরিস্থিতির কারনে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে জেলা প্রাণী সম্পদ বিভাগ আসামবস্তী জেলা কার্যালয়ে সীমিত কর্মসূচী পালন করে।

 

সকালে প্রাণিসম্পদ দপ্তরের সামনে হতে র্যালী বের হয়ে  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কনফারেন্স রুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।

 

রাঙ্গামাটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরুন কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, হাসঁ মুরগী খামারের ব্যাবস্থাপক আশরাফুল আলম, জেলা প্রাণী হাসপাতালের ভেটেরিনারী সার্জন ডা দেবরাজ চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. প্রীতি মহাজন। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা  প্রদীপ দাশ,প্রীতিরেষ দেওয়ানও আবু তাহের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন , উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার দে।

 

বক্তারা বলেন, জলাতংক এ রোগে ৯০ ভাগই আক্রান্ত হয় কুকুরের কামড়ে। তাছাড়াও বিড়াল, শেয়াল, বেঁজি ও বানরের কামড়েও এ রোগ হয়ে থাকে। আক্রান্ত কুকুর, বিড়াল, শিয়াল ও অন্যান্য বন্য প্রাণীর লালায় এ  রোগের ভাইরাস থাকে।

 

এসব প্রাণীর কামড়ে ভাইরাসটি ক্ষতস্থান থেকে মস্তিষ্কে সংক্রমিত হয় এবং এতে স্নায়ুতন্ত্রের নানা রকম জটিল উপসর্গ দেখা দেয়। ফলে রোগী পক্ষাঘাতগ্রস্থ হয়ে শ্বাস ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করে।

 

তবে আশার কথা হলো সঠিক সময়ে ভ্যাকসীন গ্রহণের মাধ্যমে জলাতংক শতভাগ প্রতিরোধযোগ্য। এ রোগ থেকে রক্ষা পেতে হলে সঠিক সময়ে ভ্যাকসীন নিতে হবে।এছাড়া পেট এনিমেলের জন্য প্রতি বছর একবার ভেকসিন নেয়া জরুরী।

 

এজন্য জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।আগামী ২০৩০ সালের মধ্যে জলাতংক নির্মূল করে শুন্যের কোটায় আনতে সবাইকে প্রচেষ্টা নেয়ার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ