• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
কন্যা শিশুরাই আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে মূল ভুমিকা পালন করবে-এ কে এম মামুনুর রশিদ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2020   Wednesday

আজকের কন্যা শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। আর কন্যা শিশুরাই আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে মূল ভুমিকা পালন করবে। তাই কন্যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপত্তা ও সমতা নিশ্চিতকরণসহ তাদের এগিয়ে চলার পথকে বাঁধাহীন করতে সকলকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

 

বুধবার “আমরা সবাই সোচ্ছার’ বিশ্ব হবে সমতার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা উপ পরিচালক হোসনে আরা বেগম। এছাড়াও  জেলা ও উপজেলা পর্যায়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ আরো বলেন, আগে কন্যা শিশু জন্ম দেয়ার জন্য নারীদের অনেক নির্যাতনের শিকার হতে হত। কিন্তু বর্তমানে কন্যা শিশুরা এখন আর অপ্রত্যাশিত নয়। কন্যাশিশুরা শিক্ষিত হলে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তাই রাঙামাটি জেলা সদর হতে শুরু করে উপজেলা পর্যায়ের প্রত্যন্ত এলাকায় বিশেষ করে কন্যা শিশুদের যাতে সঠিকভাবে লালন পালন করা হয় সে ব্যাপারে সকল অভিবাবকদের সচেতন হতে হবে। পাশাপাশি শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধের ব্যাপারে সকলকে সর্তক এবং জনসাধারণকে সচেতন করার জন্য স্থানীয় গণ্যমান্য ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ