• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি রফিক, সম্পাদক তৈয়ব আলী

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকনঃ : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2020   Monday

বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশে রিপোর্টার্স ক্লাবের অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।



সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সদস্যরা গোপন ব্যালটের ভোটে কমিটি গঠন করা হয়।


কমিটিতে সভাপতি পদে দৈনিক পূর্বকোণ প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সভাপতি পদে দৈনিক ডেসটিনির প্রতিনিধি আবুল কাসেম, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. তৈয়ব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক জনতার প্রতিনিধি শাহাব উদ্দিন, অর্থ-সম্পাদক পদে অনলাইন টেলিভিশন সি-প্লাস প্রতিনিধি মোঃ ইলিয়াছ আরমান নির্বাচিত হন।



এছাড়া কার্যকরী কমিটিতে সদস্য হিসাবে আছেন, এম. কামরুল হাসান টিপু, আনোয়ার হোসেন, কামরুল হক মহসিন ও মোঃ মোর্শেদুল আলম।



নির্বাচনে ক্লাবের উপদেষ্টা, নিবার্চন প্রস্তুতি কমিটির প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আবুল কাসেম দায়িত্ব পালন করেন।


নতুন কমিটি আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন বলে জানান, প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান। 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ