• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাস্তা বন্ধ করে জনদূর্ভোগ সৃষ্টিসহ মিথ্যা অপপ্রচার ও হয়রানী থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2020   Thursday

এলাকায় জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে জনদূর্ভোগ সৃষ্টি ও মিথ্যা অপপ্রচার ও হয়রানী থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটির ৬নং ব্রাক্ষ্মণটিলার নোয়াআদামের স্থানীয় এলাকাবাসী।


বৃহস্পতিবার ৬নং ব্রাক্ষ্মণটিলার নোয়াআদাম এলাকায় স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী মোঃ ইলিয়াছ ও তার পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ কাউছার।


এসময় স্থানীয় এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন, সুমন চাকমা, শাহানা বেগম, ফরিদ আহম্মেদ, ইন্দু বালা চাকমা, নাহিদা আক্তার, স্বর্ণা গুপ্ত, আনোয়ার হোসেন, মৌসুমী দে, নুরুল নাহারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত এক মাস আগে মোঃ আলী জিন্নাহ ও তার পরিবার রাতারাতি পাকা দেয়াল নির্মাণ করে সেখানে লোহার গেইট দিয়ে জনসাধারণের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। আর এই বিষয়ে এলাকাবাসী আপত্তি জানিয়ে জনপ্রতিনিধিদের জানালে সেটি সমাধানে উদ্দেশ্যে বৈঠক বসলেও মোঃ আলী জিন্নাহ ও তার পরিবার বৈঠকে জনপ্রতিনিধিদের সামনে অশোভন আচরণ করায় অমিমাংসিত থেকে যায়। আর এর পর থেকে মোঃ আলী জিন্নাহের নেতৃত্বে স্থানীয় এলাকাবাসীদের হামলা, মামলা দিয়ে হয়রানী করে চলেছে।


সংবাদ সম্মেলনে আরো বলা হয়, মোঃ আলী জিন্নাহও তার পরিবার কর্তৃক দখলকৃত দরকারী রাস্তা উম্মুতক্ত রাখার জন্য পুরো এলাকাবাসী দাবী তুললেও মোঃ আলী জিন্নাহ ও তার পরিবার টার্গেট করে দুই তিন জনের নাম জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা এলাকাবাসী মোঃ আলী জিন্নাহ ও তার পরিবারের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


সংবাদ সম্মেলনে বলা হয়, গেল ১৯ অক্টোবর পৌর কর্তৃপক্ষের অবগতিতে রাস্তার উপর নির্মিত গেইটটি মোঃ ইলিয়াছ মোঃ ইদ্রিস ও মাহ আলম এর পরিবারের সদস্যরা অপসারণ করতে গেলে মোঃ আলী জিন্নাহ ও তার পরিবার নারী নির্যাতনের সাজানো অভিযোগ তুলে থানায় এলাকার গন্যমান্য ব্যক্তিদের নাম জড়িয়ে অভিযোগ দায়ের করেন। আর জনসাধারনের চলাচলের রাস্তার দাবীটি একটি সামাজিক দাবী। এখানে সমাজের সকল মানুষের সম্মতি এবং অংশগ্রহন রয়েছে। কিন্তু মোঃ আলী জিন্নাহ ও তার পরিবার শুধু মাত্র দু’জন ব্যক্তি নাম জড়িয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ