• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বরকলে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2020   Sunday

"মুজিবর্ষের অাহ্বান, যুব কর্মসংস্থান" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় রোববার বরকলে জাতীয় যুব দিবস উপলক্ষে অালোচনা সভা ও ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

রাঙামাটির বরকল উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে  সভায় প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা। বরকল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, সমবায় কর্মকর্তা জ্যাকলিন প্রমূখ। এসময় উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সভাপতি নিরত বরন চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি কর্মকর্তা সুদীপ্ত চাকমা ও মন্টু চাকমা,যুব সফল অাত্মকর্মী ও উপজেলা অাওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দীন মহারাজ,লুদিবাশছড়া মৌন পাড়া যুব কল্যাণ সমিতির সভাপতি কিনাধন চাকমা ও সাধারণ সম্পাদক বিনয় কান্তি চাকমা, বৈরাগীপাড়া যুব সমাজ কল্যাণ সমিতির সভাপতি সীতা রাম চাকমা ও সাধারণ সম্পাদক মিলন চাকমা,প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সহ -সাধারণ  সম্পাদক মুনি বিকাশ চাকমা, রাঙামৌনছড়া যুব কল্যাণ সমিতির সভাপতি ভগীরত চাকমা ও সাধারণ সম্পাদক জিতেন চাকমা সহ প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, লুদিবাশছড়া মৌন পাড়া যুব কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, বৈরাগী পাড়া যুব সমাজ কল্যাণ সমিতির সদস্য -সদস্যাবৃন্দ,রাঙামৌনছড়া যুব কল্যাণ সমিতির সদস্য সদস্যাবৃন্দ ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মচারীবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

 

সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর পক্ষ থেকে ৩৪ জন যুব ও যুব মহিলাকে ১৬ লক্ষ ৩০ হাজার টাকা  যুব ঋণ  এবং ২জন যুব ও ১জন যুব মহিলাকে সফল অাত্মকর্মী হিসেবে সম্মাননা দেওয়া হয়।   

    

প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা বলেন,বৈশ্বিক মহামারী ও বৃষ্টিভেজা দিনে জাতীয় যুব দিবসে যুবদের অংশগ্রহণ দেখে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন,দক্ষতা অর্জনের জন্য  প্রশিক্ষণ গ্রহণের  প্রয়োজন। অার সরকারের সুনির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে । তা নাহলে সরকারি চাকুরি ক্ষেত্রে সেই প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে অাসবে না বলে তিনি মন্তব্য করেন। 

 

তিনি অারো বলেন,সফলতা সবার জীবনে অাসে না,কিন্তু চেষ্টা করতে হয়।সেই সাথে  ইচ্ছা শক্তি থাকলে এগিয়ে যাওয়া সম্ভব বলে তিনি মনে করেন।এছাড়াও তিনি বলেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নেওয়া ঋণ সঠিকভাবে কাজে লাগাতে ঋণ গ্রহীতাদের সুপরামর্শ দেন বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা। 

 

এসময়  বক্তারা বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এখন ধ্বংসের দিকে। তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে। তার অাগে অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ধারণা থাকাটা জরুরি।সেই সাথে প্রাকৃতিক রিসোর্সগুলোকে সঠিকভাবে কাজে লাগানোটাই হবে উত্তম কাজ। 

 

বক্তারা অারো বলেন, অনাবাদী জমিগুলোকে অাবাদে ফিরিয়ে অানাটা জরুরি।সেই জমিগুলো অাবাদে অানতে প্রয়োজন অর্থ,শ্রম ও জনবল।তারমধ্যে যুবশক্তি হলো অন্যতম। দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি হলো যুব সংগঠন। তাই অর্থনৈতিক উন্নয়নে যুব সংগঠনের বিকল্প নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ