• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পরিবার কল্যাণ ভিজিটরদের ১৮ মাসের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2020   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিবার কল্যাণ ভিজিটরদের ১৮ মাসের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।



রাঙামাটি পরিবার পরিকল্পনা কার্যালয়ে উদ্ধোধক ও  প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান বৃষ কেতু চাকমা । অনুষ্ঠানে উপপরিচালক বেগম সাহান ওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্পোট, ঢাকা এর মহাপরিচালক সুশান্ত কুমার সাহা। আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান সরদার এবং পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারি পরিচালক(সিসি) ডাঃ বেবী ত্রিপুরা । পরিবার কল্যাণ ভিজিটরদের (মৌলিক প্রশিক্ষণ কোর্সে মোট ২৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানের শুভ উদ্বোধন শেষে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা এবং জ্ঞান প্রশিক্ষণার্থীদেরকে জনমানুষের কল্যাণে কাজে লাগাতে হবে, তবেই এ প্রশিক্ষণের সফলতা আসবে। তিনি বলেন, বর্তমান সরকার পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, পুষ্টিসেবা, প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব-এসকল কার্যক্রম বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এ কার্যক্রমগুলোকে আরো বেগবান করতে প্রশিক্ষিত কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ