• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জাতীয় সমবায় দিবস উদযাপিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2020   Saturday

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় শনিবার রাঙামাটিতে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

 

জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে দিবসটি বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এরপরে জেলা পরিষদ সভাকক্ষে(এনেক্স ভবন) সকলে আলোচনাসভায় মিলিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যন বৃষ কেতু চাকমা।  জেলা পরিষদ সদস্য ও সমবায় বিভাগের আহবায়ক ত্রিদীব কান্তি দাশের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা ইউছুফ হাসান চৌধুরী। পরে জেলার ১০টি সমবায় সমিতিকে সম্মানী ভাতার চেক বিতরণ করেন অতিথিরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যন বৃষ কেতু চাকমা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও আয়-বৈষম্য পরিহার করে সমবায়ের মাধ্যমে এবং পারষ্পরিক সহযোগিতা, সম্মিলিত উদ্যোগ, বিশ্বাস ও মূল্যবোধের চর্চা করে সমবায় পদ্ধতিতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

 

তিনি বলেন, সরকারের টেকসই উন্নয়ন প্রচেষ্টাকে সুনিশ্চিত করতে বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে সমবায়ের আদর্শ ও মূল্যবোধকে সমুন্নত রাখতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের মুখাপেক্ষী না হয়ে সমবায়ী পূঁজি স্বল্প সুদে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিতরণ করে উদ্যোক্তা সৃষ্টি করার মাধ্যমে এলাকাভিত্তিক আত্বকর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্য বাজারজাতকরণ এবং আয় বৃদ্ধিমূলক প্রকল্প বাস্তবায়ন করার পরামর্শ প্রদান করেন তিনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ