• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে সমবায় দিবসে অধিকাংশ সরকারী কর্মকর্তাদের অনুপস্থিতিতে-উদ্বেগ প্রকাশ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2020   Saturday

অধিকাংশ সরকারী কর্মকর্তাদের কর্মস্থলে অনিয়মিত ও জাতীয় দিবসে সরকারী দপ্তরে কর্মকতা অনুপস্থিতি দুঃখজনক।

 

 

শনিবার জুরাছড়ি উপজেলায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা একথা বলেন।

 

 জুরাছড়ি উপজেলায় সমবায় বিভাগের উদ্যোগে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা মিনি মাঠে প্রঙ্গনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা সমবায় কর্মকর্তা শ্যামল চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার ২৩টি সরকারী সেবা প্রদান প্রতিষ্ঠানের মধ্যে থানা, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রতিনিধি ছাড়া কোন কর্মকর্তা বা প্রতিনিধি উপস্থিত ছিলেন না।


সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাই, স্থানীয় সরকার বিভাগের উপজেলা সমন্বয়কারী প্রীতিতন চাকমা, যক্ষা বাজার সমবায় সমিতির সদস্য ও দুনীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি তপন কান্তি দে প্রমূখ।


উপজেলা চেয়ারম্যান আরো বলেন, প্রান্তিক পর্যায়ে সমবায় সৃষ্টির মাধ্যমে যথাযথ উন্নয়নের ধারা অবহ্যত রাখা হবে। এ ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি সরকারী সেবা প্রদান কারী সংস্থাদের সহযোগীতায় আসার অনুরোধ জানান তিনি।


সভয় বক্তারা বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামে বাধ্যতামূলক সমবায় প্রতিষ্ঠিত হবে। ১৯৭৫ সালে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যোনে এক ভাষনে প্রস্তাব রেখেছিলেন, ‘‘ গ্রামের প্রত্যেকটি কর্মঠ মানুষ এই বহুমূখী সমবায়ের সদস্য হবে। এই গ্রামীন সমবায়কে তিনি গ্রাম সরকার হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।


বক্তারা আরো বলেন, ১৯৭২ সালের জুন মাসে এক ভাষনে বঙ্গবন্ধু তাঁর স্বপ্নের কথা বলেছিলেন ‘‘ আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে,আশ্রয় পাবে, উন্নত জীবনের অধিকার হবে, এই হচ্ছে আমার স্বপ্ন।” এই স্বপ্ন বাস্তবায়নের কেন্দ্রে তিনি দেখেছিলেন গ্রামকে। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জাতির পিতার এই স্বপ্নের কথা মনে রেখে গ্রামের প্রতি মনোযোগ দিই, তাহলে একদিন সত্যি সত্যি সোনার বাংলা বাস্তবে পরিণত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ