• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মালম্বীদের দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2020   Friday

কোভিড-১৯ মহামারীর কারনে সীমিত ও সংক্ষিপ্ত আকারে বৌদ্ধ ধর্মালম্বীদের দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠান শুক্রবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ।

 

খাগড়াছড়ি জেলা সদরে আর্যপুর বন বিহার, য়ংড বৌদ্ধ বিহার, বৈজয়ন্তী বৌদ্ধ বিহার, পানছড়ি উপজেলায় শান্তিপুর অরণ্য কুটির-এ কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে অন্যান্য যে কোন দানের চেয়ে এই দান সর্বশ্রেষ্ঠ। সাধারণ সময়ে ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সূতা কাটা, রঙ দেওয়া, কাপড় বুনা, সেলাই করে দান করতে হয়। এক দিনের মধ্যেই এই দান সম্পন্ন করতে হয় বলেই একে কঠিন চীবর দান বলা হয়।

 

করোনা মহামারির কারনে এ বছর কঠিন চীবর দান সীমিত ও সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত করা হচ্ছে। বেইন বুনা অর্থাৎ কাপড় তৈরীর কাজটি এ বছর বাদ দিয়ে এই অনুষ্ঠান করা হচ্ছে।

 

খাগড়াছড়িতে সবচেয়ে বড় কঠিন চীবর দান অনুষ্ঠান হচ্ছে ধর্মপুর আর্য বন বিহারে। দুই পর্বের এই অনুষ্ঠানে সকালে বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পঞ্চশীল গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকালের পর্বে কঠিন চীবর দান ও ধর্মালোচনা অনুষ্ঠিত হয়।

 

এইসব অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, শ্রীমৎ বোধিপাল মহাস্থবির, শ্রীমৎ ভদ্দশী মহাস্থবির।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ