• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আগামী ২৩ ও ২৪ নভেম্বর লংগদুর আর্য গিরি বন বিহারে কঠিন চীবর অনুষ্ঠিত হচ্ছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2020   Thursday

রাঙামাটির লংগদু উপজেলার ডানের আঠারকছড়া করল্যাছড়ি এলাকায় আর্য গিরি  বন বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব আগামী ২৩ ও ২৪ নভেম্বর দুদিন ব্যাপী তৃতীয় দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হতে যাচ্ছে।


আর্য গিরি  বন বিহার প্রাঙ্গনে দুদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আগামী ২৩ নভেম্বর দুপুর ১টায় বেইন কর্মীদের পঞ্চশীল গ্রহন,৩.১ মিনিটে বেইন ঘর উদ্বোধন, বিকাল ৩.১১টায় চরকায় সূতা কাটা, বিকাল ৫টায় সূতা লাগানো শুরু, সন্ধ্যা ৬টায় সূতা সিদ্ধ ও রংকরণ,সন্ধ্যায় সূতা দেয়া শুরু, ৮.৩০ সূতা কাটানো, রাত ১০টায় সূতা তুম ও নলি করা, ১০.১০ টায় বেইন টানা শুরু, রাত ১টায় বেইন বুনা শুরু কওে সকাল ৯টা পর্ষন্ত।


অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অর্থাৎ ২৪ নভেস্বর  সকাল ৬টা থেকে ৯ টা পর্ষন্ত চীবর সেলাই করা, সকাল ৬টায় বুদ্ধ পতাকা উত্তোলন,৬টা ১০ মিনিটে ভিক্ষ সংঘের প্রাতঃরাশ, সকাল ৯াটয় ভিক্ষু সংঘের মঞ্চে আগমন,৯টা ১৫ মিনিটে ধর্মীয় সংগীত পরিবেশন, ৯টা৩০ মিনিটে পঞ্চশীল দানানুষ্ঠান, সকাল ১১টায় ভিক্ষ সংঘকে পিন্ডদান, দুপুর ১টায় শোভাযাত্রা সহকারে চীবর ও কল্প তরু মঞ্চে আনায়ন, দুপুর ২টায় অতিথিবৃন্দের মঞ্চে আসন গ্রহন, ২টা ২০ মিনিটে নভিক্ষ সংঘের পূজনীয় ভিক্ষু সংঘের মঞ্চে আসন গ্রহন, ২টা ২৫ মিনিটে ধর্মীয় সংগীত পরিবেশন, ২টা ৩০ মিনিটে পঞ্চশীল গ্রহন, ২টা ৩৫ মিনিটে কঠীন চীবর উৎস্বর্গ. ২টা ৫০ মিনিটে বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, বিকাল ৩টায় স্বাগত বক্তব্যে, ৩টা ২০ মিনিটে সন্মানিত ব্যক্তিবর্গের বক্তব্যে প্রদান, বিকাল ৩টা ৩০মিনিটে ভিক্ষু সংঘের উদ্দেশ্য শ্রদ্ধাঞ্জলী, বিকাল ৩টা ৪০ মিনিটে ভিক্ষু সংঘের ধর্মদেশনা, ৪টা ৩০ মিনিটে পরম পূজ্য সাধনানন্দ মহাস্থবিরের(বন ভান্তে) ক্যাসেট থেকে ধর্মদেশনা শুনানো, সন্ধ্যা ৬টায় প্রদীপ পূজা।অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার।


আর্য গিরি বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ অমর রত্ন ভিক্ষু জানান, আগামী ২৩ ও ২৪ নভেম্বর দুদিন ব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠানে সকল উপাসক-উপাসিকা, দায়ক-দায়িকাদের উক্ত পূর্নানুষ্ঠানে অংশ গ্রহনের জন্য আহ্বান জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ