• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

লামায় বন্দুকসহ যুবক আটক

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2015   Saturday

বান্দরবানের লামা উপজেলায় একটি দেশিয় তৈরি বন্দুকসহ মো. শাহজাহান (২৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার রাতে উপজেলার ফাইতং বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. শাহাজাহান লামা পৌরসভার নয়াপাড়া গ্রামের জমির হোসেনের ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে মো. শাহজাহান ফাইতং বাজার এলাকায় সন্দেহজনক ঘুরাফেরা করার সময় স্থানীয়রা তাকে জিঙ্গাসাবাদ করেন। এক পর্যায়ে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও ১টি ছুরি উদ্ধার করা হয়। পরে বন্দুক ও ছুরিসহ শাহ্জাহানকে লামা থানা পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

 

এদিকে আটক মো. শাহ্জাহান জানিয়েছেন, ফাইতং এলাকার উত্তর বড় মুসলিম পাড়ার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর বন্দুকটি তার কাছে ৫ মিনিটের জন্য রাখতে দিয়ে গা ঢাকা দেয়। এ ফাঁকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

 

বন্দুকসহ মো. শাহ্জাহানকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ