• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে সম্পূর্ন সোলার বিদ্যুতের আওতায় আনা হয়েছে

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2020   Thursday

রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান ভবনকে সম্পূর্ণরূপে সোলার বিদ্যুৎ এর আওতায় আনার লক্ষ্যে নবায়নযোগ্য শক্তি নির্ভর বিদ্যুৎ সরবরাহ প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভবনের উপর নির্মিত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ১ কোটি টাকার ব্যয়ে নির্মিত সোলার বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোঃ নূরুল আলম নিজামী, সদস্য সচিব ও সদস্য প্রশাসন আশীষ কুমার বড়–য়া, উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ, উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরীসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় এই প্রথম কোন সরকারি প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে সোলার বিদ্যুতের আওতায় আনা হয়েছে। এতে করে বোর্ডের প্রতি মাসে প্রায় ৭০ হাজার টাকার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। আর এর ফলে ডিজিটাল বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডই একটি “স্মাট অফিস” হিসেবে নতুন করে যাত্রা শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ