• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ধনপাতা সাধনা বনবিহারে দুদিন ব্যাপী ১৬তম কঠিন চীবর দান সম্পন্ন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2020   Friday

রাঙামাটির সদর উপজেলার জীবতলী ইউনিয়নের ধনপাতা সাধনা বনবিহারে দুদিন ব্যাপী ১৬তম কঠিন চীবর দান বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

 

বিহার প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভায় ধর্ম দেশনা দেন বৌদ্ধরতœ উপাধিপ্রাপ্ত ও বনভান্তের প্রধান শিষ্য  শ্রীমৎ নন্দপাল মহাস্থবির। এসময় অন্যান্য ভিক্ষুদের মধ্য উপস্থিত ছিলেন, দীঘিনালা বনবিহার আবাসিক সিনিয়র ভিক্ষু ভদন্ত শ্রীমৎ শুভবর্ধণ মহাস্থবির,  ধুতাঙ্গটিলা বনবিহারের বিহার অধ্যক্ষ দেবধাম্মা মহাস্থবির, পারমী বৌদ্ধ বিহারের ধর্মানন্দ স্থবির,ধনপাতা সাধনা বনবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ নতুন বংশ ভিক্ষুসহ অন্যান্য প্রমূখ ভিক্ষু সংঘ।

 

এতে বিহার পরিচালনা কমিটির উপদেষ্ট স্বপন দত্ত চাকমা অনুষ্ঠান পরিচালনায় পঞ্চশীল পাঠ করেন কিরণ ময় চাকমা।  বিশেষ প্রার্থনা পাঠ করেন কাকলী চাকমা ও স্নেহা চাকমা (রায়া)। স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা সভাপতি ও ১১৮ নং ধনপাতা মৌজার হেডম্যান রূপায়ন চাকমা ও বিহার পরিচালনা উন্নয়ন কমিটির কিরণ ব্রত চাকমা।

 

অনুষ্ঠানে গৌতম বুদ্ধের প্রধান সেবিকা মহাপুণ্যবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত নিয়মে তুলা থেকে সুতা ও সুতা থেকে চীবর (ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) বুননের মধ্যদিয়ে বুদ্ধপুজা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান পঞ্চশীল প্রার্থনা, সুত্রপাঠ, ধর্মীয় দেশনা, কল্পতরু প্রদক্ষিণ ও ফানুষ বাত্তি উৎসর্গসহ নানাবিধ দান সম্পন্ন করা হয়।

 

ধর্ম দেশনায়   বন ভান্তের প্রধান শিষ্য ভদন্ত শ্রীমৎ নন্দপাল মহাস্থবির বলেন, পৃথিবীতে ধনী কিংবা গরীব কেউ প্রকৃত সুখী নন। ধন সম্পদে প্রকৃত সুখ লাভ করা যায় না। ধন সম্পদে ভরপুর,কোনো অভাব নেই এমন ব্যক্তি যদি পাপকর্মে লিপ্ত থাকে তাহলে ধনী হয়েও সার্তকতা থাকে না। প্রকৃত শীলবান, জ্ঞানীবান ব্যক্তিই প্রকৃত সুখী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ