• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বরুণাছড়ি বনবিহারে ৮ম দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2020   Tuesday

রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুণাছড়ি বনবিহারে দুদিন ব্যাপী ৮ম দানোত্তম কঠিন চীবর দান মঙ্গলবার সম্পন্ন হয়েছে। 

 

বিহার প্রাঙ্গনে সকালের দিকে বুদ্ধপুজা, বুদ্ধমুর্তিদান,সংঘদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান, কল্পতরু দান, পিন্ডুদানসহ বিভিন্ন ধানীয় সামগ্রীর উৎসর্গ করা হয়। সকালে ভিক্ষু সংঘের প্রধান বৌধিরত্ন উপাধিপ্রাপ্ত বনভান্তের অন্যতম শিষ্য ভদন্ত নন্দপাল মহাস্থবিরকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেয়া হয়।


দুপুরের দিকে পরে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় দানোৎসব। ধর্ম দেশনা দেন বৌদ্ধরত্ন উপাধিপ্রাপ্ত ও বনভান্তের প্রধাণশিষ্য ভদন্ত শ্রীমৎ নন্দপাল মহাস্থবির। অন্যান্য ভিক্ষু সংঘের মধ্যে উপস্থিত ছিলেন, দীঘিনালা বনবিহার আবাসিক সিনিয়র ভিক্ষু ভদন্ত শ্রীমৎ শুভবর্ধণ মহাস্থবির, এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি দিঘীনালা বনবিহারের উপাধ্যক্ষ প্রিয়ানন্দ মহাস্থবির, ধুতাঙ্গঁ টিলা বনবিহারের অধ্যক্ষ দেবধাম্মা মহাস্থবির, বরুণাছড়ি সার্বজনীন বনবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ কুলজ্যোতি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষু।

 

এতে পঞ্চশীল প্রার্থনা পাঠ করেন পরিচালনা কমিটির সভাপতি বসুদেব চাকমা প্রতিচার্য্য চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালনা করেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জ্ঞান রঞ্জন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন যমচুগ বনাশ্রম ভাবনাকেন্দ্রের বিহার পরিচালনা সাধারণ সম্পাদক রূপক চাকমা। বরুণাছড়ি সার্বজনীন বনবিহার পরিচালনা কমিটির সভাপতি বসুদেব চাকমা। বিশেষ প্রার্থনা পাঠ করেন টিপটিপ চাকমা ও বিক্তরিয়া চাকমা।


উদযাপন কমিটির সভাপতি মায়ারতন চাকমা কঠিন চীবর প্রদান করেন বরুণাছড়ি সার্বজনীন বনবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ কুলজ্যোতি ভিক্ষু। দুইদিন ব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসবে অংশ নেন হাজারো পুর্ণ্যাথী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ