• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

জুরাছড়িতে ডবাছড়ি পূর্বরাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2020   Monday

জুরাছড়ি ডেবাছড়ি পূর্বরাম বৌদ্ধ বিহারে দিন ব্যাপী বিভিন্ন  ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সোমবার ১১তম কঠিন চীবর দান শেষ হয়েছে।

 

বিহার প্রাঙ্গনে ধর্ম দেশনা দেন পার্বত্য ভিক্ষু সংঘ পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি শ্রদ্ধা লংকার মহাস্থবির, সাধারণ সম্পাদক শুভদর্শী মহাস্থবীর। অনুষ্ঠানের সন্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ড সদস্য ননাবী চাকমা, ওয়ার্ড সদস্য সুমন চাকমা ও চিচি মুনি চাকমা, বনযোগীছড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কান্তি চাকমা, উপজেলা ছাত্র লীগের সভাপতি জ্ঞান মিত্র চাকমা উপস্থিত ছিলেন।

 

এর আগে বেলা একটায় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার কঠিন চীবর  (বৌদ্ধ সাধকদের পরার কাপড়) উপস্থিত শত শত নারী-পুরুষের সাধুবাদ ধ্বনির মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের দান করে। পরে তা বৈশি^ক করোনা ভাইরাস থেকে মুক্তি, সকল প্রানীর সুখ ও মঙ্গল কমানায় উৎসর্গ করা হয়।

 

এর আগে  পঞ্চশীল পার্থনা, অষ্টপরিষ্কার দানসহ নানা দানের কাজ সম্পন্ন করা হয়। পরে সন্ধ্যায় অর্ধশতাধীক ফানুস উড়ানো হয়।

 

অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, বর্তমান সরকার সকল ধর্মের প্রতি যথাযথ সম্মান প্রদান করে উন্নয়নের ধারা অবহ্যত রেখেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ আমল পরির্বতন এসেছে। এছাড়াও এই সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় জুরাছড়ি-বরকল উপজেলায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করে দিয়েছে। যা এখন প্রত্যেন্ত এলাকায় সংযোগ প্রদান করা হচ্ছে।

 

তিনি আরো বলেন, পার্বত্য এলাকায় বর্তমান পরিস্থিতিতে সমাজকে সুরক্ষিত রাখতে বৌদ্ধে নীতি অনুসরনের বিকল্প নেই। এলাকায় উন্নয়নের স্বার্থে সকল দলের সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে সহযোগীতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

 উপজেলা  পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা এলাকায় শান্তি ও উন্নয়নের আলো প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে সম্মিলিত সহযোগীতার আহ্বান জানান তিনি।

 

তিনি আরো বলেন, বৈশি^ক করোনা পরিস্থিতি মোকাবেলায় ও নিজে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে সকলে বাহির হলেই মাস্ক ব্যবহার করতে হবে। যদি কেউ মাস্ক বিহীন ঘুরাফেরা করে তার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ