• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাউখালীতে ‘নারীর প্রতি সহিংসতা দূরীকরণ দিবস উপলক্ষে র‌্যালী ও সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2020   Wednesday

কমলা রঙের বিশে^ নারী, বাধার পথ দেবেই পাড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নারীর প্রতি সহিংসতা দূরীকরণ দিবস উপলক্ষে বুধবার রাঙামাটির কাউখালীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কাউখালী উপজেলার অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে  মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), উইমেন রিসোর্স নেটওয়াক ও নারী প্রগতি সংঘ’র এর অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা উইমেন্স এডুকেশন ফর এডভান্সমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট (উইভ)  উদ্যোগে ওমেন’স ভয়েস এন্ড লিডারসীপ- বাংলাদেশ প্রকল্প এবং ওমেন’স এমপাওয়ারমেন্ট কর্মসূচির আওতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়  প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী।  কাউখালী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শতরুপা তালুকদারের সভাপতিত্বে  বিশেষ অথিতি হিসেবে, কাউখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিবাইউ মারমা ও উইমেন্স এডুকেশন ফর এডভান্সমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট (উইভ)’র নির্বাহী কর্মকর্তা নাই উ প্রু মারমা মের। সভা সঞ্চলানা করেন ‘‘নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারীর ক্ষমতায়ন’’ শীর্ষক প্রকল্পের সমন্বয়ক ফল্লরা চাকমা। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এসময় প্রধান অথিতি মোঃ সামশু দোহা চৌধুরী বলেন, সমাজের প্রতিনিয়ত ঘটে যাওয়া নারী সহিংসতা বন্ধে শুধু সরকারের উপর দায়িত্ব দিয়ে দিলেই হবে না। প্রয়োজন সকলের আন্তরিক সহযোগিতা। কারণ সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ ছাড়া সরকারের একার পে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। তিনি আরো জানান, “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বিত চেষ্টা করতে হবে। এজন্য পাঁচটি ফেক্টর খুবই গুরুত্বপূর্ণ- প্রথমত সরকারের সকল পর্যায়ের প্রতিনিধিদের সহযোগিতা, দ্বিতীয়ত জনপ্রতিনিধিদের অংশগ্রহণ ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো, তৃতীয়ত প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে তথ্য ও সহযোগিতা প্রদান, চতুর্থত সুশীল সমাজের অন্তর্ভুক্তিকরণ যারা সমাজের কথাগুলোকে তোলে ধরেন এবং পঞ্চমত শিতি জনগোষ্ঠী ও সমাজে প্রভাবশালী ব্যক্তির সক্রিয় ভূমিকা পালন।”

 

এসময় উইমেন্স এডুকেশন ফর এডভান্সমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট (উইভ)’র নির্বাহী কর্মকর্তা নাই উ প্রু মারমা মেরী বলেন, “প্রত্যেক জায়গায় নারীদের নিজের উপর নিজের সাহস রাখতে হবে। নারীসহ সকলকে সচেতন করতে হবে নির্যাতনের শিকার হওয়া নারীর নিজের কোনো দোষ নয়, বরং নির্যাতনকারীই এর জন্য দোষী। সবাইকে একত্রিত করে চিন্তা ও মনস্তাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে নারী প্রতি নির্যাতন প্রতিরোধ করতে হবে।” “আমরা চাই আর কোনো নারী যাতে নির্যাতনের শিকার না হয়।” নারীর প্রতি সহিংসতা রোধে সকলের পাশাপাশি করপোরেট সেক্টরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ