• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাঙামাটির জেলা প্রশাসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2020   Tuesday

রাঙামাটির ডিসি বাংলো পার্কে একটি রেষ্টুরেন্ট পরিচালনা নিয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এনে মঙ্গলবার রাঙামাটির জেলা প্রশাসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

 

রাঙামাটি প্রেস ক্লাবে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন নাজনীন আনোয়ার। এসময় পাইরেটস রেষ্টুরেন্ট এর অপর ব্যবসায়িক পার্টনার এডভোকেট ইমরান খান উপস্থিত ছিলেন।


লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আজ থেকে ৩ থেকে ৪ বৎসর পূর্বেও ডি.সি বাংলো পার্কটি মাদকসেবীদের অন্যতম অভায়ারণ্য হিসাবে পরিচিত ছিল। গত ২০১৮ সালের জানুয়ারী মাসে থেকে পার্কটি লিষ্ট নিয়ে নিবিড় পরিচর্যা ও নিরিখ তত্ত্বাবধানের মাধ্যমে সেখানে পাইরেটস নামীয় একটি দৃষ্টি নান্দনিক রেস্টুরেন্ট, কিডস জোন, সেলফি কর্ণার, ফুল ও ফলের বাগান, সর্বসাধারণের ব্যবহারের জন্য গণ শৌচাগার, বিদ্যুত ব্যবস্থার উন্নয়ন, সোলার লাইট স্থাপন, সি.সি. ক্যামেরা দ্বারা নিরাপত্তা বেষ্টনী, পাহাড় ধ্বস নিরোধের জন্য প্রায় ৭ থেকে ৮ হাজার বস্তা বালির ব্যাগ দিয়ে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া, পানির মোটর স্থাপন ইত্যাদি উন্নয়নপূর্বক প্রায় ২৬ লাখ টাকা ব্যয় করা হয়। এতে রাঙামাটিবাসীর অতি প্রিয় ডিসি বাংলো পার্কটি যখন অপরাধমুক্ত নিরাপদ নান্দনীয় পার্ক হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ঠিক তখনি বর্তমান জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ তার ক্ষমতার অপব্যবহারের দাপট খাটিয়ে পাইরেটস রেস্টুরেন্টটির কর্তৃপক্ষের দিকে আঙ্গুল তাক করে মাদকের আত্মস্বীকৃত আড্ডাখানা নামে আখ্যায়িত করেন। এতে গত ২৯ নভেম্বও ২০২০ সালের সন্ধ্যায় শেষ কুঠারাঘাত করেন। ওই দিন ডিসি বাংলোর ৪র্থ শ্রেণীর স্টাফ জাহাঙ্গীর, বর্তমান জেলা প্রশাসক দ্বারা নব মনোনীত মসজিদের ইমাম, চায়ের দোকানী টিপুসহ মোট ৫ থেকে ৬ জনকে দিয়ে মদ দিয়ে রেস্টুরেন্টের কর্মচারিদের দিয়ে একের পর হয়রানীমূলক মামলা ষড়যন্ত্রের মাধ্যমে ব্যাপক ক্ষতিসাধন করা করেন ডিসি। সংবাদ সম্মেলনে এই ধরনের হয়রানী থেকে রক্ষায় উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার দাবি জানানো হয়েছে।


জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদেও সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নাজনীন আনোয়ারের সাথে তার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তাকে তিনি চিনে ন্ওা। তার বিরুদ্ধে এ পর্যন্ত চারটি মামলা দায়ের করেছেন। জেলা প্রশাসন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে একটি মামলাও করিনি। তিনি আরো জানান, তারা ডিসি পার্কটি লিজ নিয়েছিলেন দুই বছরের জন্য। সেই মেয়াদ শেষ হয়ে গেছে আরো এক বছর আগে। তিনি জেলা প্রশাসক হিসেবে কাজ করছেন সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে। সরকারী সম্পদের সুরক্ষা করা আমার নৈতিক দায়িত্ব। এখানকার কারো সাথে তার ব্যক্তিগত শত্রুতা নেই। অযথা আমাকে জড়িয়ে সম্পূর্ন বিপরীত তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ