• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩ তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2020   Wednesday

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩ তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বুধবার রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক এমপি উষাতন তালুকদার। জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সৌখিন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, টিআইবি’র ট্রাষ্টি বোর্ডের সদস্য সুস্মিতা চাকমা,পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা নান্টু হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক নেত্রী ম্রানু মারমা। স্বাগত বক্তব্যে দেন পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক জগদীশ চাকমা। অনুষ্ঠানে জনসংহতি সমিতির নেতাকর্মীরা অংশ নেন।


সভায় বক্তারা পার্বত্য চুক্তির ২৩ বছরেও বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ করে বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে অস্তিশীল পরিস্থিতি বিরাজ করছে। চুক্তি বাস্তবায়িত না হওয়া সরকারের সাথে পার্বত্য মানুষের মধ্যে অবিশ^াস ও সন্দেহ দুরত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এখানকার মানুষের মাঝে হতাশা ও নিরাশা চেপে বসেছে। বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নের জন্য সরকার প্রতি জোর দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ