• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

দৃষ্টিনন্দন ভাস্কর্যের কারুশিল্পী দৃষ্টি প্রতিবন্ধী সুপ্রিয় চাকমা

মিল্টন চাকমা,মহালছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2020   Tuesday

 

নেই কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা আর আধুনিক যন্ত্রপাতি। যা আছে একমাত্র কাঠ, হাতুড়ি আর বাটালি। এগুলো দিয়েই কাঠের ওপর ফুটিয়ে তোলেন মানুষ, জীবজন্তুসহ বিভিন্ন প্রতিকৃতির জীবন্ত ছবি। কাঠ দিয়ে মানুষ ও জীবজন্তুর প্রতিকৃতির কারু শিল্পী হলেন, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের মধ্য আদম খামারপাড়া গ্রামের বর্তমানে দৃষ্টি প্রতিবন্ধী সুপ্রিয় চাকমা। কাঠ দিয়ে তৈরিকৃত প্রতিকৃতি খোদাইয়ের নৈপুণ্যতা দেখলে অনেকের মন ভরে যায়।

 

হঠাৎ করেই সুপ্রিয় চাকমা’র বাড়িতে গিয়ে দেখা গেল বাড়ির উঠানেই চটের বস্তার উপড় বসে কাঠের ওপর বনরুই নামের এক বন্য প্রাণীর ছবি খোদাই করছেন। এ সময় আরো কাঠের উপড় খোদাই করে তৈরি করা অনেকগুলো প্রতিকৃতি দেখালেন। এরমধ্যে জাতীয় ফুল শাপলার উপড় বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশ আওয়ামীলীগ এর নির্বাচনী প্রতিক নৌকা, বুদ্ধ মূর্তি, মানবেন্দ্র নারায়ন লারমা’র ভাষ্কর্যসহ বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি রয়েছে।

 

কাজ করতে করতে সুপ্রিয় চাকমার সাথে কথা হলে তিনি জানান, ছোটকাল থেকে তাঁর ছবি আঁকার প্রতি বেশ জোঁক ছিল। অভাবের কারণে লেখাপড়াও করতে পারেননি তিনি। তারপরও তিনি ছবি আঁকার হাল ছাড়েননি। লেখাপড়া করতে না পারলেও তিনি নিজেই কাপর বুনতেন এবং কাপড়ের উপড় বিভিন্ন ছবি আঁকতেন। মাঠে গরু চরাতে গেলে হাতপাখা তৈরি করে হাতপাখার উপড় বিভিন্ন ছবি আঁকতেন। এমন এক সময় স্থানীয় এক বৌদ্ধ বিহারের বিহারা অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞারত্ন ভিক্ষু নামের এক ভান্তে কাঠ দিয়ে একটি হাঁসের প্রতিকৃতি তৈরি করতে দিয়ে সাহস যোগান। এরপর থেকে তিনি বিভিন্ন পশু-পাখির প্রতিকৃতি তৈরি করার কাজ শুরু করেন।

 

সংসার জীবন শুরু করার পর পারিবারিক চাহিদা মেটাতে অন্যের জমি বর্গা নিয়ে কৃষিকাজ করতেন। বর্তমানে নবম শ্রেণিতে পড়ূয়া এক সন্তানের জনক তিনি। কৃষিকাজের পাশাপাশি ভাস্কর্য তৈরির কাজ করেন। একেকটি ভাস্কর্য, ছবি আকারভেদে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকায় পর্যন্ত বিক্রি হয়ে থাকে। কৃষিকাজের পাশাপাশি কাঠের ভাস্কর্য তৈরি করে কোন রকম সংসার চলছে বলে জানান সুপ্রিয় চাকমা। যদি আধুনিক যন্ত্রপাতি থাকত, তাহলে ভাস্কর্য তৈরির কাজ আরো অনেক সুবিধা হতো বলে জানান তিনি।


সুপ্রিয় চাকমা’র ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা বলেন, সুপ্রিয় চাকমার প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা না থাকা আর বর্তমানে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও কাঠ দিয়ে বিভিন্ন ভাষ্কর্য তৈরিতে প্রতিভার যে নৈপুন্যতা দেখাচ্ছেন তা সত্যিই অতুলনীয়। আধুনিক যন্ত্রপাতি থাকলে সুপ্রিয় চাকমা আরো প্রতিভার বিকাশ ঘটাতে পারতেন বলে মনে করেন তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ