• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জেলা প্রশাসনের প্রতিবাদ সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2020   Saturday

জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান এই প্রতিপাদ্যেকে সামনে রেখে শনিবার রাঙামাটিতে  জেলার সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রাঙ্গনে প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক একে  এম মামুনুর রশিদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএনএম মোর্শেদ খান, পুলিশ সুপার আলমগীর কবির,সিভিল সার্জেন বিপাশ খীসা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিনসহ সকল সরকারী বিভাগের কর্মকর্তা  কর্মচারী, সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত  ছিলেন।

 

আলোচনা সভায় জাতির পিতার ভাষ্কর্য নিয়ে যে অপকর্ম করছে তার নিন্দা প্রকাশ করে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর যত ভাস্কর্য তৈরি হচ্ছে, ততই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর মতো উন্নয়ন আর বঙ্গবন্ধুর ভাস্কর্য গ্রামে-গঞ্জে ছড়িয়ে যাচ্ছে। এতে স্বাধীনতা বিরোধীরা নিজেদের অবস্থান খুঁজে পাচ্ছে না। সেই আতঙ্ক থেকেই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার চেষ্টা করছে। আর যারা এই ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িত তাদের শাস্তির দাবী জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ