• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে সাদা মনের মানুষ ভদন্ত তিলোকানন্দ মহাস্থবিরের ৮৩তম জন্মজয়ন্তী
সবাইকে যার যার ধর্মের নীতি আর্দশ মেনে শান্তি পথে চলা উচিৎ-দীপংকর তালুকদার এমপি

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2020   Thursday

খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা একজন ধর্মপরায়ন মানুষ এবং তিনি সব ধর্মের ব্যাপারেই অত্যন্ত আন্তরিক। তিনি চান প্রত্যেক ধর্মের লোকেরা যাতে নির্বিঘেœ তাদের ধর্ম পালন করতে পারে। তাই তিনি জনগণের নিরাপত্তাসহ সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন। 

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার মানুষের কথা চিন্তা করে বলেই দেশের অন্যান্য এলাকার ন্যায় পার্বত্য এলাকার উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর বর্তমান সরকার পার্বত্য এলাকার সার্বিক উন্নয়নে বদ্ধ পরিকর। তাই পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকা দরকার।


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারে পার্বত্য ভিক্ষু সংঘের ৪র্থ সংঘ রাজ কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যক্ষ ভদন্ত তিলোকান্দ মহাথের এর ৮৩তম জন্ম জয়ন্তি উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।


দীপংকর তালুকদার এমপি বলেন, প্রত্যেক ধর্মে শান্তির কথা উল্লেখ রয়েছে। তাই আমাদের উচিৎ সবাইকে যার যার ধর্মের নীতি আর্দশ মেনে শান্তি পথে চলার। তিনি সকলকে মারা-মারি, খুনা-খুনি ও রক্তপাত থেকে বের হয়ে ধর্মের পথে মৈত্রী ভাবনা করেই পথ চলার আসার আহব্বান জানান। তিনি কাচালং শিশু সদনের উন্নয়নের লক্ষে সকল ধরণের সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস প্রদান করেন।


পার্বত্য ভিক্ষুসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বৃষকেতু চাকমা, জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীসহ, এলাকার চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী, ও পাঁচ শতাধিক ভক্তকূল উপস্থিত ছিলেন।


এছাড়াও শুভ জন্মদিন উপলক্ষে বিশাল আকার কেক কাটা হয় পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে নানা উপহার সামগ্রী তুলে দেন। জয়ন্তি উৎসব ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ২৯ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে একটি নতুন টয়োটা নোহা গাড়ী উপহার দিয়েছেন তিলোকানন্দ মহাস্থবির ভান্তের ভক্তকুল ও দায়ক-দায়িকারা।


উল্লেখ্য, তিলোকানন্দ মহাস্থবির ২০০৭ সালে ইউনিলিভার কর্তৃক সারা দেশ থেকে ১০ জন সাদা মনের মানুষের তালিকায় স্থান পান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ