• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি টু ঢাকা-ময়মনসিংহ রিলাক্স পরিবহনের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2021   Saturday

যাত্রীসেবা নিশ্চিতে মান-সম্মত দূরপাল্লার নন-এসি বাস সার্ভিস রাঙামাটি টু ঢাকা- আব্দুল্লাহপুর ও ময়মনসিংহ রিলাক্স পরিবহনের শনিবার উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির ব্যবস্থাপনায় এ দূরপাল্লার যাত্রীসেবা নিশ্চিতে এ রিলাক্স পরিবহনের বাস সার্ভিসটি চালু করা  হয়েছে।

 

শহরের পুরাতন বাস ষ্টেশনে চট্টগ্রাম-রাঙামাটি মটর মালিক সমিতির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসু প্রু চৌধুরী। চট্টগ্রাম-রাঙামাটি মটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদেও সাবেক চেয়ারমান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান প্রমুখ। এসময়  বাস মালিক সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে ফিতা কেটে ও শান্তির পায়রা এবং বেলুন উড়িয়ে রিলাক্স পরিবহনের শুভ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসু প্রু চৌধুরী।

 

সভায় বক্তারা বলেন, প্রতিদিন রাত ৮.৩০মিনিটে রাঙামাটি থেকে ২টি রিলাক্স পরিবহন ঢাকা হয়ে আব্দুল্লাহপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবার পুনরায় একই সময়ে ঢাকা আব্দুল্লাহপুর হতে রাঙামাটি উদ্দেশ্যে ১বার বার বাস আশা-যাওয়া করবে। বাসের অগ্রীম টিকিট সংগ্রহের সুযোগও থাকবে। বর্তমানে রাঙামাটির প্রত্যেকটি রাঙামাটি টু চট্টগ্রাম পাহাড়িকা বাস সার্ভিসের সকল টিকেট কাউন্টারে রিলাক্স পরিবহনের টিকেট কাটা ও বুকিং দেওয়া যাবে। অন্যদিকে রাঙামাটি টু ময়মনসিংহ ১টি বাস সার্ভিসটি অতিদ্রুত আসা যাওয়ার জন্য পদপে ও এসি বাস সার্ভিস চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

 

সাধারন যাত্রীরা জানান, ঢাকা ও ময়মনসিংহ বাস সার্ভিস ৩টি অত্যন্ত আনন্দদায়ক ও ঝুঁকিবিহীণ হবে বলে আমরা আশাবাদী। দায়িত্বশীলগণ ন্যায়নীতির ভিত্তিতে সেবা কার্যক্রম পরিচালনা করলে অবশ্যই লাভবান হবেন বাস মালিকরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ