• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

মহালছড়িতে বাছড়ির দুর্গম এলাকায় বাপ্পী খীসার শীতের উপহার

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2021   Sunday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা দুর্গম পাহাড়ের উঁচু নিচু পথ পাড়ি দিয়ে একপ্রকার  যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা কলাবুনিয়া  গ্রামে গরীব ও দুস্থ পরিবারের মাঝে উপহার হিসেবে তুলে দিলেন শীতবস্ত্র।
 
 
শনিবার কলাবুনিয়া গ্রামে ৩০টি  দরিদ্র পরিবারের মাঝে এ শীতবস্ত্র তুলে দেন। এ সময়  বাপ্পী খীসার সাথে  সফর সঙ্গী হিসেবে ছিলেন,  মনাটেক গ্রামের সেচ্ছাসেবী সংগঠন "লুহডিক" এর সভাপতি রত্ন উজ্জল চাকমা, ইউপি সদস্য সুচারু চাকমা, শিক্ষক অজিত চাকমা, রাঙাধর চাকমা ও শোভা কেতু চাকমা। 
 
শীত বস্ত্র প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে বাপ্পী খীসা বলেন, শীতকালীন সময়ে  সরকারীভাবে ইউনিয়ন পরিষদে প্রাপ্ত কম্বল হতে  করোনাকালীন পরিস্থিতিতে সুবিধা বঞ্চিত দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের প্রচন্ড শীতের কথা বিবেচনা করে  ভালোবাসার উপহার হিসেবে সরকারের পক্ষ থেকে  এ শীতবস্ত্র প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে জনসাধারণের মাঝে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
 
শীতবস্ত্র বিতরন শেষে বাপ্পী খীসা ঐ এলাকার গরীব পিতা মাতার  ৯ বছর বয়সী  ফুটফুটে এক  কন্যা শিশুর ছানি পড়া চোখের চিকিৎসা ও এক বয়স্ক মহিলার ভেঙে যাওয়া হাতের যাবতীয় চিকিৎসার ভার গ্রহন করেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ